1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন

পাটগ্রামে রোহিঙ্গা নারী আটক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৩ জন দেখেছেন

কবির আহাম্মেদ পাভেল লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার করিডোর সীমান্ত এলাকা থেকে এক রোহিঙ্গা নারীকে আটক করা হয়। সোমবার সকালে তাকে আটক করেছে বিজিবি। পরে দুপুরে সেই নারীকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

আটককৃত রোহিঙ্গা নারী মোছা. রমিদা (২৩) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প বালু খালির রহমতুল্লাহ মারি ক্যাম্প নং- ১৬, ব্লক- সি/১২ -এর মৃত সৈয়দ কবিরের মেয়ে।

পুলিশ জানায়, কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ী মৌজার করিডোর সীমান্তের ৮১২নং পিলার হতে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাফেরা করা অবস্থায় তাকে আটক করে বিজিবি সদস্যরা।

পরে থানা হেফাজতে নিয়ে নারী ও শিশু ডেস্কের এএসআই দীপিকা দাসের সহায়তায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘ সময় সে গন্তব্যহীন ঘোরাফেরা করে। টাকার অভাবে ঠিকমতো খাবার খেতে না পারায় শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত। এমতাবস্তায় তাকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।

পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, আটককৃত নারী রোহিঙ্গাকে সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )