1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি সরকারের ৭ মাসে তেলের দাম বাড়ল ৩৫-৪৫ টাকা তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালালেন এনসিপি নেতা আদালতে জামিননামা জমা দিলেন এমপি গাজী নজরুল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অপ্রতীমের প্রথম জানাজা সম্পন্ন, শেষ বিদায় জানাতে মানুষের ঢল লংমার্চ থেকে ফেরার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে জামায়াত নেতার মৃত্যু মিরপুরে চলন্ত বাসে আগুন এক আইফোনের জন্য মেরে ফেললি, এ রকম ১০ ফোন মুক্তিপণ চাইতি—দিতাম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন-ভাতার প্রজ্ঞাপন জারি

শিক্ষক সংকট নিরসনে বছরে ৪ বার নিয়োগের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৪ জন দেখেছেন

সংকট নিরসনে দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বছরে অন্তত চারবার শিক্ষক নিয়োগের ব্যবস্থা নিতে বলেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

আজ সোমবার রাজধানীর ইস্কাটনে বোরাক টাওয়ারে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অফিসে এনটিআরসিএ’র চেয়ারম্যানসহ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের পেশাগত মানবৃদ্ধি, প্রশিক্ষণসহ কাউকে যদি ক্ষমতায়ন করতে হয় এনটিআরসিএকেই করতে হবে।’

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, দেশের সকল শিক্ষাবোর্ড, জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডসহ সংশ্লিষ্ট সকলপক্ষের সঙ্গে সমন্বয় করে এনটিআরসিএ’র সক্ষমতা বৃদ্ধি করার প্রতি তিনি গুরুত্বারোপ করেন।

শিক্ষক নিয়োগকে আরো ত্বরান্বিত করতে যদি এমপিও নীতিমালায় সংশোধনী আনার প্রয়োজন হয় তাহলে সে বিষয়ে সুপারিশ করতে তিনি এনটিআরসিএ’র প্রতি আহ্বান জানান।

মতবিনিময় সভায় এনটিআরসিএ’র চেয়ারম্যান মো. সাইফুল্লাহিল আজম এবং এনটিআরসিএ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )