রংপুর প্রায় পাঁচ শতাধিক ঈমাম- মোয়াজ্জিন ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ।
রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের চাঁনকুঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করেন তিনি।
জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সব সময় ছাত্র রাজনীতির পাশাপাশি মানবিক কাজ করে। তাঁরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈমাম- মোয়াজ্জিন ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড.আনোয়ারুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য বাহা উদ্দীন সরকার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ান কবির,সাধারণ সম্পাদক এ কে এম হালিমুল হক হালিম,মমিনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অয়েদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু জাফর শিস,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ স্বারথী রয়,সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমুখ।