1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রংপুরে এক সাংবাদিক জেল হাজতে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৮ জন দেখেছেন
রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো পত্রিকার সাংবাদিক খন্দকার মিলন আল মামুনকে ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদের আদালত।
রোববার দুপুরে আদালতে জামিন নিতে গেলে আদালত তাকে জেল হাজতে পাঠাবার আদেশ দেন।
জানা যায়, ফেসবুক লাইভে  সুনাম ক্ষুন্নের অভিযোগে ২০২২ সালের জুলাই সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের জানকি ধাপের হাট গ্রামের রফিকুল ইসলাম বাদী হয়ে দুইজনকে আসামী করে মামলাটি দায়ের করেন। রংপুর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশনকে (পিবিআই) তদন্তের দায়িত্ব প্রদান করেন। দীর্ঘ তদন্ত শেষে পিবিআই এর পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম ২০২৩ সালের ২৬ সেপ্টম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩(২), ২৫(২), ২৯(১) ধারায় তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
এদিকে সাংবাদিক খন্দকার মিলন আল মামুনকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রংপুরের সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )