1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব জনগণের দাবিতে বেড়েছে জ্বালানি তেলের দাম: রিজভী পরবর্তী এসএসসি পরীক্ষা আগামী ডিসেম্বরে নেওয়ার চিন্তা জনগণের দাবিতে বেড়েছে জ্বালানি তেলের দাম: রিজভী যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ লক্ষ্য করে ইরানের ড্রোন হামলা এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে গালিগালাজ, আয়োজন বন্ধ বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির নতুন রাজনৈতিক দল ‘বাংলাদেশ আজাদ পার্টি’র আত্মপ্রকাশ হাসিনার ১৭ বছরের চেয়ে ইউনূসের ১৮ মাসেই শতগুণ বেশি অর্থ পাচার হয়েছে: পান্না দেশে মজুত গ্যাস দিয়ে ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব

বহুমুখী রপ্তানির মাধ্যমে বাণিজ্য বাড়াতে চাই: বাণিজ্য প্রতিমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ৮০ জন দেখেছেন

বহুমুখী রপ্তানির মাধ্যমে বাণিজ্য বাড়াতে চান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মূল উদ্দেশ্য গার্মেন্টসের ওপর নির্ভরতা কমিয়ে রপ্তানিকে কিভাবে বহুমুখী করা যায়। চেষ্টা করব লোকাল যে শিল্প আছে সেগুলোকে আরও উৎসাহিত করতে। আমাদের রপ্তানি ৬ গুন বেড়েছে।

শনিবার (২০ জানুয়ারি) বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মেলা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা বেশি উৎসাহিত করে বিদেশিদের আনি না। মাসব্যাপী তারা অনেকে আসতে চান না। তবে আমাদের লোকাল ইন্ড্রাষ্ট্রিগুলোকে পরিচিত করাটাই অন্যতম লক্ষ্য। আমাদের দেশে বিভিন্ন দূতাবাসের লোকজন আছেন, তাদের অনেকে মেলায় আসেন। এবার আমরা তাদের একসঙ্গে আনার বিষয়ে উদ্যোগ নেবো।

এবার ভালো মেলা আয়োজনের আশার কথা জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, গত দুই বছর রাস্তার কিছুটা সমস্যা ছিলো। এবার রাস্তা অনেক ভালো, ফলে অনেক দর্শনার্থী আসবে বলে আশা করছি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ.এইচ.এম আহসান বলেন, মেলাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয় থাকে। এ জন্য লোকবল নিয়োগ দিয়েছি। এছাড়াও পুলিশ-আনসার থাকবে। প্রয়োজনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে র‍্যাব কাজ করবে। পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য ১০০ জন ক্লিনার নিয়োগ করা হয়েছে। যাতায়াতের জন্য বিআরটিসির বাস থাকবে। এবার ফার্মগেট থেকেও বাসে উঠা যাবে।

ইপিবি জানিয়েছে, এবারের বাণিজ্যমেলায় দেশীয় পণ্যের পাশাপাশি ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর, নেপালসহ বিভিন্ন দেশ অংশ নেবে। পণ্য প্রদর্শনের পাশাপাশি দেশীয় পণ্য রপ্তানির বড় বাজার খোঁজার লক্ষ্য রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )