1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ জুলাইয়ের হত্যা মামলা অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

শাহজালালে বাংলাদেশ বিমানের টয়লেটে মিলল ৪০ স্বর্ণের বার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১১০ জন দেখেছেন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের টয়লেট থেকে ৪০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। স্বর্ণের বারগুলোর ওজন প্রায় সাড়ে চার কেজি; যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার কোটি টাকা। বৃহস্পতিবার (১৮ জুন) সকালের দিকে এসব স্বর্ণ উদ্ধার করে ঢাকার কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম।

ঢাকা কাস্টম হাউস সূত্র জানায়, বাংলাদেশ বিমানের ওমানের মাসকাট থেকে আসা বিজি-১২২ ফ্লাইটে অবৈধভাবে চোরাচালান করা স্বর্ণ বহনের খবর পেয়ে প্রিভেন্টিভ টিম বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান নেয়।

ফ্লাইটটি অবতরণের পর কাস্টম কর্মকর্তারা বিমানের টয়লেটের ছাদে বিশেষ কায়দায় লুকানো ৪০টি স্বর্ণের বার পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।

ঢাকা কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাহসাব হোসাইন রনি বলেন, উদ্ধার এসব স্বর্ণের বারের ওজন প্রায় সাড়ে চার কেজি; যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার কোটি টাকা। স্বর্ণের বারগুলো রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )