1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
কলকাতা থেকে দেশে আনা হলো সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজুল হায়দার চৌধুরী রোটন এর মরদেহ আজই শেষ হচ্ছে দুই সরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদনের সময়, প্রার্থীদের জন্য জরুরি নির্দেশনা বায়ুদূষণে বিশ্বের ষষ্ঠ অবস্থানে ঢাকা, বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ আফগানিস্তানের বিপক্ষে হাসান মাহমুদের ইতিহাস, টেস্টে প্রথম বাংলাদেশি পেসার হিসেবে হ্যাটট্রিক আইপিইউ সম্মেলন শেষে দেশে ফিরলেন স্পিকার, আন্তর্জাতিক সংসদীয় কূটনীতিতে বাংলাদেশের নতুন অর্জন তুরস্ক সফর ও ওমরাহ শেষে দেশে ফিরলেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, নিহত ১২; প্রাণ হারিয়েছেন দুই বাংলাদেশিও নোবেল শান্তি পুরস্কারজয়ী নাভি পিল্লাইকে অভিনন্দন জানালেন ড. মুহাম্মদ ইউনূস রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৩

দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০.৩ ডিগ্রি সেলসিয়াস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ জন দেখেছেন

অগ্রহায়ণের শেষে এসে কমতে শুরু করেছে দেশের বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দেশের কয়েকটি এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে নেমে এসেছে।

সকালে আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, বুধবার যা ছিল রাজশাহীতে ১২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে কমেছে ১.৭ ডিগ্রি।

দিনাজপুর ও চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রাও ১০ ডিগ্রির ঘরে নেমে এসেছে। দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি ও চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস।

১১ ডিগ্রির ঘরে নেমেছে অনেক জেলার তাপমাত্রা। ঢাকা বিভাগের নিকলিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী জেলার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি, ঈশ্বরদীতে ১১.৫ ডিগ্রি, বদলগাছীতে ১১.৬ ডিগ্রি, সৈয়দপুরে ১১ ডিগ্রি, ডিমলায় ১১.৫, রাজারহাটে ১১ ডিগ্রি, ময়মনসিংহে ১১.৭, যশোরে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এছাড়া ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৩ ডিসেম্বর) যা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২.৩ ডিগ্রি সেলিসিয়াস।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শৈত্যপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, পশ্চিম এবং উত্তরপশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

ঢাকায় পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কি.মি. বাতাস প্রবাহিত হচ্ছে। ঢাকায় আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৩ মিনিটে এবং শুক্রবার (১৫ ডিসেম্বর) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৩ মিনিটে।

শৈত্যপ্রবাহ

তাপমাত্রা ৮-১০ ডিগ্রির ঘরে নামলে বলা হয় মৃদু শৈত্যপ্রবাহ, ৬-৮ ডিগ্রির ঘরে নামলে বলা হয় মাঝারি শৈত্যপ্রবাহ, ৪-৬ ডিগ্রির ঘরে নামলে বলা হয় তীব্র শৈত্যপ্রবাহ এবং ৪ ডিগ্রির নিচে নামলে বলা হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )