1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন

উত্তরবঙ্গে ৫০ লাখ গাছ লাগাবে কৃষকলীগ ; কেন্দ্রীয় কৃষক লীগ নেতা বিটু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ১৬৫ জন দেখেছেন

 

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু বলেছেন, “মানুষের পুষ্টির চাহিদা পূরণ, আর্থিক স্বচ্ছলতা ও প্রাকৃতিক পরিবেশ রক্ষায় তিন ধরনের গাছ লাগানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষক লীগ।তাঁরই ধারাবাহিকতায় আমাদের উত্তরবঙ্গে ৫০ লাখ গাছ লাগানোর কার্যক্রম শুরু করে দিয়েছি আমরা।

শনিবার (৮ জুলাই) দুপুরে বদরগঞ্জ উপজেলা কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে নেতাকর্মীদের নিয়ে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, আমি আমার নিজ এলাকার মানুষের পাশে থাকতে চাই।আমার দুই উপজেলা বদরগঞ্জ ও তারাগঞ্জ এলাকাকে সবুজায়ন করতে দুই উপজেলার বিভিন্ন এলাকায় দেড় লক্ষ গাছ লাগানো হবে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিটু বলেন, সারাদেশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ব্যাপক উপর করেছেন।এবং সম্প্রতি এক বক্তব্যে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের এলাকায় কাজ করতে বলেছেন।আমি দীর্ঘ দিন থেকে নেতাকর্মীদের নিয়ে কাজ করছি।দল আমাকে মনোনয়ন দিলে এই আসনে বিপুল ভোটে নৌকার জয় সুনিশ্চিত হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশে বনায়ন ছিলো মাত্র ৭ ভাগ। এরপর থেকে বৃক্ষ রোপণ কর্মসূচির কারণে বর্তমানে দেশে বনায়ন রয়েছে প্রায় ১৭ ভাগের ওপরে। এটি ২৫ ভাগ করার লক্ষ্য নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এর বাইরে ১৯৮৪ সাল থেকেই প্রতিবছর পহেলা আষাঢ় বৃক্ষ রোপণ করে আসছে আওয়ামী লীগ। প্রতিবছর এই দায়িত্বটা পালন করে কৃষক লীগ ও সকল সহযোগী সংগঠন।

এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের সদস্য লুৎফুল বারী আল ওসমানী, জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলি, জেলা কৃষক লীগের আহ্বায়ক প্রাণকৃষ্ণ গোস্বামী পান্নু,সদস্য সচিব শহিদুল ইসলাম দুখু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম তুহিন, বদরগঞ্জ উপজেলা কৃষক লীগের আহ্বায়ক অধ্যাপক সুনীল চন্দ্র সরকার সহ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার কৃষক লীগের নেতৃবৃন্দ।

এদিকে বৃক্ষরোপণ কর্মসূচি শেষে নেতাকর্মীদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটুকে আগামী সাংসদ নির্বাচনে বদরগঞ্জ – তারাগঞ্জ আসনের নৌকার প্রার্থী করার দাবি তুলে নেতৃবৃন্দ।এছাড়াও জেলা আওয়ামী লীগের সদস্য সুমনা আক্তার লিলি রংপুর ২ (বদরগঞ্জ -তারাগঞ্জ) আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশি বলে ঘোষণা করেন তাঁর বক্তব্যে।এবং তাঁদের মধ্যে যাকেই নৌকা দেয়া হবে দুই প্রার্থী এক হয়ে এলাকার উন্নয়নের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )