1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল

রাঙামাটিতে পর্যটন ব্যবসায় স্থবিরতা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১৩৪ জন দেখেছেন

দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা পরিস্থিতির কারণে বিরূপ প্রভাব পরেছে পাহাড়ে। টানা অবরোধের কারণে পর্যটক শূণ্য রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলো। স্থবির হয়ে পরেছে রাঙামাটির পর্যটক সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান। একই অবস্থা বিরাজ করছে রাঙামাটির শপিংমল আর হাট-বাজারে। আমদানি রপ্তানি বাধাগ্রস্ত হওয়ায় দাম উর্ধ্বমুখী। তাই মারাত্মক সমস্যায় পরেছে রাঙামাটির সাধারণ মানুষের জনজীবন।

ভুক্তভোগীরা বলছেন, দেশে যদি আরও কিছুদিন এমন সংকটময় পরিস্থিতি বিরাজ করে সাধারণ খেটে খাওয়া মানুষদের বেঁচে থাকা দায় হয়ে যাবে।

রাঙামাটি পর্যটন কেন্দ্র সূত্রে জানা যায়, সম্প্রতি টানা তিন মাস পাহাড়ে তেমন কোনো আনাগোনা নেই পযটকদের। মূলত সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় পর্যটন মৌসুম। এরই মধ্যে শীতের আমেজ বইছে পাহাড়ে। নীল আকাশের শুভ্র সাদা মেঘও এখন কুয়াসায় আচ্ছন্ন । সকালে ঘাসের ডগায় শিশিরের বিন্দু। আর গোধূলী রঙে কুয়াশার হাতছানি। স্নিগ্ধ বাতাসে হিম হিম অনুভূতিতে মুগ্ধ স্থানীরা। এই মধ্যে পাহাড় ও প্রকৃতি সেজেছে আপন রূপে। এদিকে পর্যটকদের বরণে প্রস্তুত পার্বত্যাঞ্চলের পযটক সংশ্লিষ্টরা। তবে সবকিছুকে ম্লান করেছে দেশের রাজনৈতিক অস্থিরতা।

রাঙামাটি কাপ্তাই হ্রদের ভাসমান রেস্টুরেন্ট দোল’র নির্বাহী পরিচালক এন কে এম মুন্না তালুকদার বলেন, সম্প্রতি টানা অবরোধের জন্য রাঙামাটিতে বন্ধ পর্যটকের আনাগোনা। তাই আমরা যারা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা করছি সবাই এখন বেকার। টানা দুইমাস তেমন বুকিং নাই। আগে প্রতিমাসে আমাদের ৯ লাখ টাকা আয় হতো এ ভাসমান রেস্টুরেন্টে। বর্তমানে আয় একেবারে বন্ধ। কমচারীদের বেতন দেওয়া সম্ভব হচ্ছে না। তাই অনেকে চাকরি ছেড়ে দিয়েছে।

একই অভিযোগ রাঙামাটি পর্যটন ঘাটের বোট মালিক সমিতির ম্যানেজার মো. রমজান আলীর। তিনি বলেন, যারা আগে কাপ্তাই হ্রদের ট্যুরিস্ট বোট চালাতো তারা একেবারে বেকার। কারণ পর্যটক নেই। অনেক ট্যুরিস্ট বোট চালক এখন রাজমিস্ত্রির কাজ করে।

অন্যদিকে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেছেন, রাঙামাটি পর্যটন মোটলে ২০ ভাগও বুকিং নেই। অবরোধের কারণে বুকিং প্রায় বাতিল হয়ে যায়। ঝুলন্ত সেতুতেও তেমন কোনো পর্যটক আসে না। এক কথায় বলা যায় স্থবির ব্যবসা।

উল্লেখ্য, বিগত বছরগুলোর পরিসংখ্যা বলছে, প্রতিবছর অক্টোবর আর নভেম্বর মাসে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে পর্যটক আসে প্রায় এক চতুর্থতাংশ। অর্থাৎ ৮৫ ভাগ পর্যটকে ভরপুর থাকতো তিন পার্বত্য জেলার পর্যটন কেন্দ্রগুলো। মাসে পর্যটন খাতে রাজস্ব আয় হতো ৩ থেকে ৫ কোটি। কিন্তু বর্তমানে ভিন্ন চিত্র। এখন মাসে লাখ টাকাও আয় হচ্ছে না পর্যটন ব্যবসায়ীদের।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )