1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম
পদত্যাগ করেননি চুয়েট উপাচার্য, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষক-শিক্ষার্থীদের ২০২৭ সালের পাঠ্যবইয়ে স্বাধীনতার ঘোষণার বর্ণনায় পরিবর্তন, যুক্ত হচ্ছে মুক্তিযুদ্ধের নতুন তথ্য আইএমএফের কাছ থেকে সাড়ে ৪ বিলিয়ন ডলারের ঋণ পেতে আলোচনা, চূড়ান্ত হয়নি শর্ত মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩,৫৯৩ কোটি টাকার ঋণচুক্তি, সুদ ২ শতাংশ পেরুতে বিটিএসের ঝড়, তিন কনসার্টে দর্শক দেড় লাখের বেশি হুতিদের হামলার আশঙ্কা, গোপন নিরাপত্তাবেষ্টনীতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঢাকার ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল, শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তির এক মাসের কারাদণ্ড জুলাই গণ-অভ্যুত্থান ও আওয়ামী লীগ নিয়ে হাসনাতের বক্তব্য, উঠেছে নানা অভিযোগ যশোরে নিজ বাড়ির সামনে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলা, গ্রেপ্তার ১ টাকা চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার সন্দেহ, খুঁটিতে বেঁধে রাখার ভিডিও ভাইরাল

আশুলিয়ায় চলন্ত বাসে আগুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

আশুলিয়ায় নন্দন পার্কের সামনে সাভার পরিবহনের একটি চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া নন্দন পার্ক এলাকায় নবীনগরগামী লেনে এ ঘটনা ঘটে।

জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন বলেন, সাভার পরিবহনের বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটি নবীনগরগামী লেন দিয়ে যাচ্ছিল। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজামান বলেন, কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা থেকে চন্দ্রার উদ্দেশে ফিরছিল সাভার পরিবহনের একটি বাস। বাড়ইপাড়া এলাকায় পৌঁছালে বাসের পেছনের অংশে আগুন দেখতে পায় চালক। তখনই বাসটি থামিয়ে যাত্রীদের নামিয়ে দিলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চালকের ধারণা যাত্রী বেশে বাসটিতে উঠেছিল দুর্বৃত্তরা। এ ঘটনায় আশুলিয়ার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে কয়েকজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )