1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের বন্যায় ইউনূসের ‘১০ হাজার কোটি টাকা সহায়তা’ দাবি ভিত্তিহীন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে সামনে রেখে বালাগঞ্জে ঐক্যের আহ্বান রুম্মান আহমেদের চুক্তির চেয়ে ৫০% বেশি দামে কেনা হচ্ছে ২০ হাজার কোটি টাকার এলএনজি দুই বছরে নিরাপত্তা হেফাজতে আওয়ামী লীগের ৪৩ কর্মীর মৃত্যু দক্ষিণ সুরমা ও বালাগঞ্জে ঐক্যের আহ্বান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান বালাগঞ্জের আমির হোসেন নুরুর সফল অস্ত্রোপচার ও দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়ার আবেদন জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানাল ফেনী চ্যারিটি ফাউন্ডেশন কারাগারে যুবলীগ নেতার মৃত্যু রাত ১০ টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে শাহবাগ থেকে সরে গেলেন এইচএসসি শিক্ষার্থীরা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১১ নভেম্বর, ২০২৩
  • ৮৫ জন দেখেছেন

আস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ। আজ বিশ্বকাপে অধিনায়ক হিসাবে অভিষেক হচ্ছে নাজমুল হোসেন শান্তের।

বিশ্বকাপের শেষ ম্যাচটি অজিদের জন্য গুরুত্বপূর্ণ না হলেও বাংলাদেশের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত করতে চাইলে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। আর হেরে গেলে তাকিয়ে থাকতে হবে ভারত ও নেদারল্যান্ডসের ম্যাচের দিকে। ভারত জিতলে বাংলাদেশের জন্য সমস্যা নেই। কিন্তু হেরে গেলে নেদারল্যান্ডস অষ্টম দল হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি নিশ্চিত করবে। এমন ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরেছে বাংলাদেশ। শুরুতে শান্তদের ব্যাটিংয়ে পাঠিয়েছে তারা।

প্রত্যাশিতভাবে অস্ট্রেলিয়া গ্লেন ম্যাক্সওয়েলকে বিশ্রামে পাঠিয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে মিচেল স্টার্ককেও।

একদিনের ক্রিকেটে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বি-পক্ষীয় সিরিজ খেলেছে সবশেষ ২০১১ সালে। ক্রিকেটীয় শক্তিমত্তার বিচারে দুই মেরুতে থাকা এ দুই দলের মুখোমুখি লড়াই আইসিসি টুর্নামেন্ট ছাড়া দেখা মেলে কালেভদ্রে।

দুই দল সবশেষ ওয়ানডে খেলেছে ২০১৯ সালে, সেটিও বিশ্বকাপেই। চার বছর পর আজ আরও একবার বিশ্বমঞ্চেই অজিদের মুখোমুখি টাইগাররা। তৃতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করা ওয়ার্নার-ম্যাক্সওয়েলরা মাঠে নামছে জয়ের ধারা বজায় রাখতে।

অন্যদিকে সবার আগে শেষ চারের লড়াই থেকে ছিটকে যাওয়া লাল-সবুজ দলের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফির টিকিট নিশ্চিত করা। পুনেতে দুই দলের এ লড়াইয়ে আজ টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলীয় অধিনায়ক প্যাট কামিন্স।

বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, শেখ মাহেদী, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )