1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

৩২ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পৌঁছাল প্রথম মেট্রো

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ১২১ জন দেখেছেন

উত্তরা উত্তর থেকে সকাল সাড়ে ৭টায় মতিঝিলের উদ্দেশে ছাড়ে প্রথম মেট্রোরেল। আর ৮টা ২ মিনিটে মতিঝিলে গিয়ে পৌঁছায় রেলটি। মাত্র ৩২ মিনিটে মতিঝিল আসতে পেরে আনন্দিত-উচ্ছ্বসিত যাত্রীরা।

রোববার সকালে দেখা গেছে এ চিত্র। রোববার সকালে উত্তরা থেকে আসা প্রথম মেট্রোটি ছিল যাত্রীতে পরিপূর্ণ। মতিঝিলে নামার পর এ যাত্রী বলেন, মিরপুর ১০ নম্বর থেকে মতিঝিল আসতে দেড় থেকে ২ ঘণ্টা সময় লাগত। সেই জায়গায় এখন মাত্র ২০ মিনিটে এসেছি।

রাজধানী ঢাকার যোগাযোগব্যবস্থাকে আরও দ্রুত করার লক্ষ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সার্ভিস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার আগারগাঁও মেট্রো স্টেশনের প্ল্যাটফরম থেকে সবুজ পতাকা নেড়ে প্রধানমন্ত্রী আগারগাঁও-মতিঝিল মেট্রো ট্রেনের যাত্রা শুরু করেন।

ট্রেনে তিনি মতিঝিল মেট্রো স্টেশন পর্যন্ত যান। মাত্র ২১ মিনিটে তিনি ট্রেনে মতিঝিলে পৌঁছে যান। আজ থেকে মেট্রোরেল বাণিজ্যিকভাবে যাত্রা শুরু হয়েছে। সাধারণ যাত্রীদের নিয়ে মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত চলাচল করছে। সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত সার্ভিস দেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )