1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

বনশ্রীতে বাসে আগুন, চালক দগ্ধ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৯৪ জন দেখেছেন

রাজধানীর খিলগাঁও থানার বনশ্রীর মেরাদিয়ায় বাঁশপট্টি এলাকায় অছিম পরিবহনে দুর্বৃত্তদের দেয়া আগুনে মো. সবুজ মিয়া  (৩০) নামের এক বাসযাত্রী দগ্ধ হয়েছেন।

আজ রবিবার সকাল সোয়া ৭ টার দিকে এ ঘটনা  ঘটে।

গুরতর আহত অবস্থায় সবুজকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়েছে।

বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম জানিয়েছেন, সবুজের অবস্থা আশঙ্জকানক। তার শরীরের শ্বাসনালী ক্ষতিগ্রস্তসহ ২৮% শতাংশ দগ্ধ হয়েছে।

তার স্ত্রী রুশেদা জানিয়েছেন, সবুজ পরিবহন শ্রমিক। তিনি রমজান পরিবহনের বাসের চালক।  মেরুলবাড্ডায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন।তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গোদারিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে।

তার বাসটি মেরাদিয়া রাস্তার পাশে ছিল। তার বাসের কাছে যাওয়ার উদ্দেশে তিনি সকালে বাসা থেকে বের হয়ে বাসে করে মেরাদিয়া বাঁশপট্টি গিয়ে নামার আগ মুহূর্তে বাসটিতে আগুন দেওয়া হয়। সেই আগুনে তিনি দগ্ধ হন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সবুজ দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )