1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

ডি কক-ডুসেনের সেঞ্চুরিতে প্রোটিয়াদের বড় সংগ্রহ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ১৫৭ জন দেখেছেন

বিশ্বকাপে নিজেদের সপ্তম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে কুইন্টন ডি কক ও ফন ডার ডুসেনের সেঞ্চুরিতে ৩৫৭ রানের বড় সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ৩৫৮ রান।

বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রান তুলতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা।

টস হেরে ব্যাট করতে নেমে ধীরগতির শুরু করেন ডি কক ও টেম্বা বাভুমা। অধিনায়ক বাভুমা অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। বিদায় নেন ২৮ বলে ২৪ রান করে। এরপর তিনে নেমে ডি কককে সঙ্গ দেন ডুসেন। দুইজনে গড়েন ২০০ রানের জুটি। সঙ্গে পান সেঞ্চুরির দেখাও। ১০৩ বলে শতকের দেখা পান ডি কক। আর ডুসেনের লাগে ১০১ বল।

দারুণ এই জুটিটি ভাঙেন টিম সাউদি। ১১৬ বলে ১১৪ রান করে বিদায় নেন ডি কক। এর আগে নিজের ইনিংসটি সাজান ১০ চার ও ৩ ছক্কায়।

চারে নেমে ডেভিড মিলার সঙ্গ দেন ডুসেনকে। দুইজনে গড়েন ৪৩ বলে ৭৮ রানের ঝড়ো জুটি। তবে ব্যক্তিগত দেড়শ পূর্ণ করার আগেই ডুসেনকে শিকার করেন সাউদি। ১১৮ বলে ৯ চার ও ৫ ছক্কায় ১৩৩ রান করে বিদায় নেন প্রোটিয়া ব্যাটার।

শেষদিকে এসে ফিফটি পূর্ণ করেন মিলার। ৩০ বলে ৫৩ রান করে দলের সংগ্রহ সাড়ে তিনশ পার করেন তিনি। হেনরিখ ক্লাসেন অপরাজিত থাকেন ৭ বলে ১৫ রান করে। আর শেষ বলে নেমে ছক্কা হাঁকিয়ে অপরাজিত থাকেন এইডেন মার্করাম।

নিউজিল্যান্ডের হয়ে জোড়া উইকেট নেন সাউদি। একটি করে ‍উইকেট পান বোল্ট ও নিশাম।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )