1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পেসার রুবেল হোসেন মার্কিন নৌ-অবরোধ ভেঙ্গে হরমুজ পার হলো অন্তত ৮ জাহাজ চট্টগ্রামে ডিসি অফিসের সামনে ছাত্রলীগ–যুবলীগের মানববন্ধন রংপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা ৫ দিন বৃষ্টির আভাস হরমুজে বিধ্বস্ত ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিএনপি ভোটে জেতায় ১৭ বছর পর ‘ভাত’ খেলেন কিশোরগঞ্জের ইনু মিয়া মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে সরকারের : প্রধানমন্ত্রী ইরানের বন্দরে অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র বৈশাখের মঞ্চে রাজনৈতিক বার্তা: ফিরে আসবে আওয়ামী লীগ মিথ্যা মামলার বাদীদের তালিকা করা হচ্ছে, সময় বদলাতে সময় লাগবে না: এ আরাফাত

তামিমকে টপকে শীর্ষে মুশফিক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ জন দেখেছেন

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক এখন মুশফিকুর রহিম। শনিবার ভারতের বিপক্ষে এই কীর্তি অর্জন করেন তিনি।

এদিন, রবিচন্দ্রন অশ্বিনকে ছক্কা মারার পরের বলেই সাজঘরে ফিরলেন মুশফিকুর রহিম। খানিকটা এগিয়ে এসে ড্রাইভ করতে গিয়ে লোকেশ রাহুলের হাতে ক্যাচ তুলে দেন।

তবে ১১ বলে ১৩ রান করে ফেরার আগে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকার সিংহাসনে বসেন তিনি। টপকে যান তামিম ইকবালকে।

তিন ফরম্যাট মিলিয়ে ৪৬৪ ম্যাচে ৫১৪ ইনিংস খেলে ১৫ হাজার ২০৫ রান করেছেন মুশফিক। তামিমকে ছাড়িয়ে যেতে কেবল ৩ রান প্রয়োজন ছিল তার। ৩১তম ওভারের শেষ বলে রবীন্দ্র জাদেজাকে চার মেরে শীর্ষে উঠে যান তিনি।

চেন্নাই টেস্টে ধারাভাষ্য দেওয়া তামিম ৩৮৭ ম্যাচে ৪৪৮ ইনিংস খেলে ১৫ হাজার ১৯২ রান করেছেন। ১৪ হাজার ৭০০* রান নিয়ে তালিকার তিনে আছেন সাকিব আল হাসান। ১০ হাজার ৬৯৪ রান করে মাহমুদউল্লাহ রিয়াদ আছেন চতুর্থ অবস্থানে। আর ৭ হাজার ১৮৩ রান তুলে পঞ্চম লিটন দাস।

উল্লেখ্য, প্রতিবেদন লেখা পর্যন্ত ব্যাটিং করছিলেন সাকিব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )