1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

এমবাপ্পে-এনড্রিকে ভর করে রিয়ালের জয় 

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৮ জন দেখেছেন

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন ও সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ তাদের শিরোপা ধরে রাখার অভিযানের শুরুটা দুর্দান্তভাবে করেছে। নতুন ফরম্যাটের চ্যাম্পিয়নস লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে জার্মান ক্লাব স্টুটগার্টের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) প্রথমবারের মতো ইউরোপীয় প্রতিযোগিতায় দুদলের মুখোমুখি হওয়া এই ম্যাচে বর্তমান চ্যাম্পিয়নরা দেখিয়েছে তাদের শক্তি, যদিও জার্মান দলটি ভালো পারফরম্যান্স দেখিয়েছে।

বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হওয়া খেলায় প্রথম থেকেই উত্তেজনায় ভরা ছিল। স্টুটগার্ট প্রথমার্ধে বেশ কিছু ভালো সুযোগ তৈরি করে, তবে রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে স্কোর শূন্য রাখেন। অপরপ্রান্তে স্টুটগার্টের গোলকিপার ও আটকে রাখেন এমবাপ্পে-ভিনিসিয়ুসদের। তবে বিরতির পর মাত্র ২০ সেকেন্ডের মাথায় কিলিয়ান এমবাপ্পে দ্রুত পাল্টা আক্রমণ করে গোল করেন এবং রিয়াল মাদ্রিদকে এগিয়ে দেন।

স্টুটগার্ট গোল খাওয়ার পরেও দমে না গিয়ে ভালো খেলেছিল এবং ৬৮ মিনিটে তারা দেনিজ উন্ডাভের গোলের মাধ্যমে তার প্রমাণ দেয়।

তখন মনে হচ্ছিল ম্যাচটি ম্যারমেড়ে ড্র এর দিকেই যাবে। তবে ম্যাচের শেষের দিকে ৮৩ মিনিটে আন্তোনিও রুডিগার হেডে গোল করে মাদ্রিদের লিড পুনরুদ্ধার করেন। আর অতিরিক্ত সময়ে তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনড্রিক নিজের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ গোল করেন এবং ম্যাচে জয় নিশ্চিত করেন। সম্প্রতি বিবাহিত এন্ড্রিক এই গোলটি উদযাপন করেন ব্যক্তিগত ছোঁয়া দিয়ে।

এই জয়ের মাধ্যমে, রিয়াল মাদ্রিদ তাদের ১৬তম ইউরোপীয় শিরোপার লক্ষ্যে শক্তিশালী সূচনা করলো। পরবর্তী ম্যাচে তারা ফরাসি ক্লাব লিলের বিপক্ষে মাঠে নামবে, আর স্টুটগার্ট পরের রাউন্ডে স্পার্টা প্রাগের মুখোমুখি হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )