1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

রাজধানীর কদমতলীতে বাসে আগুন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১০৮ জন দেখেছেন

বিএনপি ও জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন আজ মঙ্গলবার রাজধানী কদমতলী থানার মুন্সিখোলায় একটি বাস ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। বাসটি ৩০-৪০ জন যাত্রী নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে আসছিল। এটি মুন্সিখোলা আসার পর ৩০-৩৫ জন দুর্বৃত্ত বাসটি ভাঙচুর করে ও পরে আগুন লাগিয়ে দেয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বাসের কয়েকজন যাত্রী জানান, সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জ থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল বোরাক পরিবহনের বাসটি। সাড়ে ৭টার দিকে মুন্সিখোলা পৌঁছালে ৩০-৩৫ জন দুর্বৃত্ত বাসটির গতিরোধ করে। এরপর তারা প্রথমে বাসটি ভাঙচুর করে। পরে বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।

খবর পেয়ে ছুটে যান ওয়ারী বিভাগের ডেমরা জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মনির হোসেনসহ তাদের সদস্যরা। তারা ঘটনাস্থলে গিয়ে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে চালক ইয়ার হোসেন বলেন, ‘কিছু বোঝার আগেই বাসটি ভাঙচুর শুরু করে দুর্বৃত্তরা। আমি বাসে আগুন না দিতে অনেক অনুরোধ করি। কিন্তু তারা শোনেনি।’

টিআই মুনীর আহম্মদ যুগান্তরকে জানান, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেই। ফায়ার সার্ভিসের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

এ ব্যাপারে ওয়ারী বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) জিয়াউল আহসান তালুকদার বলেন, ‘আমরা ইতোমধ্যেই দুর্বৃত্তদের শনাক্ত করতে সক্ষম হয়েছি। তাদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’

অপরদিকে জুরাইনে সকাল সাড়ে ৮টার দিকে বিএনপি বিক্ষোভ মিছিল করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )