1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইউরো জেতানো অধিনায়ককে ছাড়াই স্পেনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা সকাল থেকে রাত পর্যন্ত ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত বিএনপি সরকারের তিন মাসে ধর্ষণের শিকার ১৩৭ জন, ৯১ জনই শিশু নাড়ির টানে জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক-পিকআপে ফিরছে মানুষ একাধিক উপদেষ্টার প্রভাবে তিনবার পদত্যাগ করতে চেয়েছিলাম: তৌহিদ হোসেন আওয়ামী লীগের সভাপতি পদ ছাড়তে অস্বীকৃতি জানালেন শেখ হাসিনা টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ১৫ জনের পরিচয় পাওয়া গেছে জাতিসংঘের নামে ‘মিথ্যা মৃত্যুর সংখ্যা’ প্রচার করে জুলাই নিয়ে বয়ান দাঁড় করানো হয়েছে: আরাফাত পাকিস্তানে সেনাবাহী ট্রেনে ভয়াবহ হামলায় নিহত ২৪ একটি টিকিটও বিক্রি হয়নি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ সিনেমার

মাতুয়াইলে ককটেল বিস্ফোরণ: ৩ পুলিশ আহত, আটক ৩২

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১০১ জন দেখেছেন

বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথমদিন আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর মাতুয়াইলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত বিএনপির ৩২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

 

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন মাতুয়াইলের বাদশা মিয়া রোডে কে এফ সুপার মার্কেটের পাশে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে বিস্ফোরিত হয়েছে বেশ কয়েকটি ককটেল।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় আমি নিজেই আহত হয়েছি। অ্যাম্বুলেন্সে করে যাচ্ছি চিকিৎসা নিতে। তারা অনেকগুলো ককটেলের বিস্ফোরণ ঘটায়। এর মধ্যে আমাদের সামনেই ৪/৫টা পড়ে। এ ঘটনায় আমাদের তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনকে আটক করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )