1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

রাজধানীতে রিকশা থামিয়ে সৌদিপ্রবাসীর দেড় লাখ টাকা ছিনতাই

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

রাজধানীতে রিকশা থামিয়ে সৌদি আরব প্রবাসী এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা।

সোমবার (৩০ অক্টোবর) ভোর সোয়া ৪টার কাকরাইলে দিকে এই ঘটনা ঘটে।

আহত সৌদিপ্রবাসীর নাম সোহেল রানা (৪০)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গাইবান্ধার পলাশবাড়ীর বাসিন্দা তিনি।

আহত সোহেলের বন্ধু নাইমুর রহমান বলেন, দেশে ছুটি কাটিয়ে আজ সোমবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল সোহেলের। সেজন্য রোববার রাতে গ্রাম থেকে দুই বন্ধু ঢাকায় আসি। বাস থেকে মালিবাগে নেমে একটি রিকশায় করে কাকরাইল মসজিদে যাচ্ছিলাম ফজরের নামাজ পড়তে। পথে কাকরাইল মোড়ে একটি সাদা রঙের প্রাইভেটকার আমাদের রিকশা আটকায়। গাড়িটি থেকে ৪ জন ধারালো অস্ত্রসহ নেমেই সোহেলকে আঘাত করতে থাকে। এতে তার ডান হাতে গুরুতর জখম হয়। এরপর সোহেলের সঙ্গে থাকা দেড় লাখ টাকা, আমার স্মার্টফোন ও একটি চেকবই ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

তিনি আরও জানান, আহত সোহেলকে ভোরেই ঢাকা মেডিকেলে নিয়ে যান তিনি। সেখানে তাকে চিকিৎসা দিয়ে এরপর মামলা করার জন্য রমনা থানায় যান তারা।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসা শেষে সকালে তারা হাসপাতাল থেকে চলে গেছে। সোহেলের ডান হাতে জখম হয়েছিল। ঘটনাটি রমনা থানা পুলিশ তদন্ত করছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )