বিনোদন ডেস্ক: নিজের সম্পর্কে গোপন এক তথ্য জানালেন দীপিকা পাড়ুকোন। যা রীতিমতো অবাক করা। স্বামী রণবীর সিংয়ের সামনে বসেই এই তথ্যটি জানান তিনি। নায়িকা যা জানিয়েছেন তা কোনো স্বামীর পক্ষে সহ্য করা সম্ভব নয়।
শুরু হয়েছে জনপ্রিয় সেলিব্রিটি টক-শো ‘কফি উইথ করণ’র নতুন সিজন। প্রথম পর্বে অতিথি হয়েছিলেন দীপিকা ও রণবীর। উপস্থাপক করণের প্রশ্নে রণবীরের সামনেই দীপিকার মুখ থেকে বেরিয়ে পড়ল এমন কথা যা শুনে হতবাক খোদ করণ ও রণবীরও।
অনুষ্ঠানে দীপিকা বলেন, ‘রণবীরের সঙ্গে তখন চুটিয়ে প্রেম করছি। কিন্তু তখনও বেশ কয়েকজন পুরুষের সঙ্গে মেলামেশা করেছি। তবে আমি সেই পুরুষদের প্রেমে পড়িনি। কারণ, মনের দিক থেকে রণবীরই আমার কাছে ছিল সব। এসবই রণবীর জানে, আমার সমস্ত অতীতকে মেনে নিয়েছে। এটাই তো প্রেম।’
করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’ মানেই চমক। বলা ভালো, বলিউড গসিপে যেন আরও বারুদ ঢেলে দেওয়া।