1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

স্বামী ও প্রাক্তন প্রেমিকের সঙ্গে এক সিনেমায় দীপিকা পাড়েুকোন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: করণ জোহরের টক শো ‘কফি উইথ করণ’ মানেই চমক। বলা ভালো বলিউড গসিপে যেন আরও বারুদ ঢেলে দেওয়া।

বুধবার মধ্যরাতে শুরু হয়েছে কফি উইথ করণের নতুন সিজন। প্রথম এপিসোডে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনকে হাজির করে রীতিমতো চমকে দিয়েছেন করণ। শুধু রণবীর-দীপিকার উপস্থিতিতেই চমক নয়। প্রথম এপিসোডেই একের পর এক ব্রহ্মাস্ত্র ছাড়লেন এই দম্পতি। সৌজন্যে করণের কফি ও তেঁতো প্রশ্ন!

এরই মাঝে করণ জোহর জানিয়ে দিলেন, শিগগিরই তিনি রাজ কাপুরের ‘সঙ্গম’ ছবির রিমেক করতে চলেছেন। তবে চমক এখানে নয়। তিনি জানিয়েছেন, এই ছবিতে অভিনয় করবেন রণবীর সিং, রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন।

এমনিতেই দীপিকা ও রণবীর কাপুরের প্রেমপর্ব জবরদস্ত হিট বলিপাড়ায়। তারপর রণবীর সিংয়ের এন্ট্রি। এই তিনজনকে নিয়ে ত্রিকোণ প্রেমের গল্প বলতে চান করণ।

ছবির গল্প শুনতেই একেবারে রাজি দীপিকা ও রণবীর সিং। তবে রণবীর কাপুর রাজি কি না—সেটা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, করণের প্রস্তাব তিনি ফেরাতে পারবেন না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )