1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

জমকালো আয়োজনে মেয়ের বিয়ে দেবেন আমির খান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: মেয়ে ইরার বিয়ে নিয়ে স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত আমির খান। তাই তো বিয়ের সমস্ত আয়োজন নিজের হাতেই সামলে নিচ্ছেন। ভারতীয় গণমাধ্যমের খবর, উদয়পুরেই এলাহি আয়োজনের মধ্যে দিয়ে ২০২৪ সালের ৩ জানুয়ারি বিয়ের অনুষ্ঠান হবে। কিন্তু তার আগে হবে আইনি বিয়ে। শোনা যাচ্ছে, এরপরই ১৩ জানুয়ারি মুম্বাইতে দেওয়া হবে রিসেপশন।

জানা গেছে, ৮-১০ জানুয়ারি তিন দিন ধরে চলবে অনুষ্ঠান। মেহেন্দি থেকে সংগীত, হলদি সবটাই হবে ধুমধাম করে। নিমন্ত্রিত থাকবে শুধু বর ও কনের পরিবার, আর খুব কাছের বন্ধুরা।

মেয়ের বিয়ের তারিখ ঠিক হতেই কেঁদে ভাসাচ্ছেন আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, বিয়ের দিন খুব কাঁদবেন তিনি।

সাক্ষাৎকারে আমির আরও বলেন, ‘আমার কথাগুলো হয়ত সিনেমার সংলাপের মতো শোনাবে। নূপুর আমার শুধু জামাই নয়, আমার ছেলেই। ইরা যে সময় অবসাদের সঙ্গে লড়াই করছিল, সেই সময় প্রতিটা মুহূর্তে মেয়েকে সঙ্গ দিয়েছে। আর ওরা দুজনে একে অপরের সঙ্গে খুশি, সেটাই আমার কাছে যথেষ্ট।’

গত চার বছর ধরে মনোবিদের তত্ত্বাবধানে রয়েছেন হতাশাগ্রস্ত ইরা খান। নিজের ডিপ্রেশনের কথা কখনও লুকাননি তিনি। সোশ্যাল মিডিয়ায় আগেও নিজের মনের কথা অনুরাগীদের খুলে বলেছেন। এবার তিনি জানালেন, তার এই হতাশাগ্রস্ত হওয়ার পিছনে ঠিক কী কী কারণ রয়েছে বলে তার মনে হয়। আর সেই প্রসঙ্গেই ১৪ বছর বয়সে নিজের শ্লীলতাহানি হওয়ার কথাও জানান তারকাকন্যা।

ইরা বলেছিলেন, ‘প্রায় এক বছর পর জানতে পেরেছিলাম ওরা ইচ্ছাকৃতভাবেই আমার সঙ্গে এমন আচরণ করেছিল। কারণ ওরা আমার শ্লীলতাহানিই করতে চেয়েছিল। এই পরিস্থিতি থেকে বেরতে আমি সঙ্গে সঙ্গে মা-বাবাকে ই-মেইল মারফত সব জানাই।’

কে বা কারা তার শ্লীলতাহানি করেছিল, সে বিষয়ে যদিও বিস্তারিত বলেননি তিনি। তবে ওই সব দিনগুলো কাটিয়ে জীবনে এগিয়ে গিয়েছেন বলেই জানান ইরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )