1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

হামাসকে সমর্থন করায় গ্রেপ্তার ইসরাইলি অভিনেত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। এরপর থেকে গাজায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে করে হাজার হাজার বেসামরিক নাগরিকের মৃত্যু হচ্ছে।

হামাস-ইসরাইল ইস্যুতে তারকারাও দুই শিবিরে বিভক্ত হয়েছেন। এবার হামাসকে সমর্থন করায় ইসরাইলি অভিনেত্রী মাইসা আবদ এল-হাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

দ্য টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, ২৩ অক্টোবর ইসরাইলের উত্তর নাজারেথ শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাইসা আবদ এল-হাদিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ইসরাইলি পুলিশ এক বিবৃতিতে বলেন, এই অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার উত্তর নাজারেথ শহরের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসীদের (হামাস) প্রশংসা এবং ঘৃণ্য বক্তব্য প্রচার করার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ও উসকানিদাতের বিরুদ্ধে পুলিশের এই লড়াই সব সময় অব্যাহত থাকবে।

মাইসা তার সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেন। তার একটিতে দেখা যায়, হামাসের হাতে জিম্মি হওয়া একজন ইসরাইলি প্রবীণ নারীকে। এ ছবিতে হাসির ইমোজি দিয়েছেন মাইসা। অন্য ছবিতে দেখা যায়, ইসরাইলের নিরাপত্তা সীমানা ভেঙে প্রবেশ করছে হামাস। এ ছবির ক্যাপশনে লিখেছেন, চলো যাই, বার্লিন স্টাইলে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )