1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিপাকে শাকিবের এই বিদেশি নায়িকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ১৪৫ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে বড়ো পর্দায় অভিষেক ইধিকা পাল। প্রথম সিনেমাতেই পেয়েছেন ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির কিং খান খ্যাত শাকিব খানকে। কলকাতার বাংলা সিরিয়ালের এই অভিনেত্রী বৃহস্পতি এখন তুঙ্গে। কারণ আরও একটি বাংলাদেশের সিনেমায় কাজ করতে যাচ্ছেন ইধিকা এমনটাই জানা গেছে।

কিন্তু এত ভালো খবরের মাঝেও বিপাকে রয়েছেন এই সুন্দরী। কারণ সোশ্যাল মিডিয়া। একাধিক সোশ্যাল মিডিয়ায় তার নামে ভুয়া অ্যাকাউন্ট চালানো হচ্ছে। বিষয়টি নিয়ে সাইবার সেলে অভিযোগ করেও সমাধান হয়নি।। সাইবার সেল থেকে অ্যাকাউন্টগুলো অকেজো করে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু পরপরই তৈরি হয়েছে আরও অনেক ফেইক অ্যাকাউন্ট।

বিষয়টি নিয়ে ইধিকা ভারতীয় গণমাধ্যমকে জানান, সোশ্যাল মিডিয়ায় আমার অনেকগুলো ফেইক অ্যাকাউন্ট জানেন। আমি খুবই বিড়ম্বনায় থাকি সেই কারণে। দেখে এক্কেবারে আমার নিজের অ্যাকাউন্ট বলে মনে হয়। মনে হয় আমি নিজে সেগুলো অপারেট করি। আপনাদের কাছে সেই অ্যাকাউন্ট থেকে খারাপ কিছু পোস্ট হয়ে থাকলে আমি নিজে ক্ষমা প্রার্থী। বলতে চাই, এর জন্য আমি দায়ী নই। এই নিয়ে পুলিশের সাইবার সেলে অভিযোগও জানিয়েছি। ওরা তৎপর হয়ে অনেকগুলো অ্যাকাউন্টকে অকেজো করেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। আবার তৈরি হয়েছে আমার একাধিক ফেইক অ্যাকাউন্ট।”

ইধিকা জানিয়েছিলেন, তিনি নিজেই নিজের নাম পাল্টেছিলেন একটা সময়। তার আসল নাম টুম্বা পাল। ইধিকা নামটি তিনি নিজেই রেখেছিলেন। মা দুর্গার আর এক নাম ইধিকা। ‘কপালকুণ্ডলা’, ‘রিমলি’, ‘পিলু’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। নায়িকা এবং খলনায়িকা দুই ধরনের চরিত্রেই সমানতালে অভিনয় করেছেন ইধিকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )