1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

বিমানবন্দরে দেখা, শুভকে যা বললেন শাকিব

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩
  • ১০৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: বছর জুড়েই নানা কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন শাকিব খান। হাল সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্র নিয়ে প্রশংসিত আরিফিন শুভ।

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটি গত ১৩ অক্টোবর সারা দেশে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকে দর্শকরা মহলে ব্যাপক সাড়া পাচ্ছেন শুভ। এবার ঢাকাই ছবির কিং খানের সঙ্গে সাক্ষাৎ হলো শুভর।

মঙ্গলবার (২৪ অক্টোবর) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুভর সঙ্গে দেখা হয় শাকিবের। তার সঙ্গে তোলা একটি ছবি নিজের ফেসবুকে পোস্ট করে মুগ্ধতার কথা প্রকাশ করেন শাকিব।

শাকিব খান লিখেছেন, ‘দরদ’ সিনেমার শুটিংয়ে ইন্ডিয়া যাচ্ছি। ঢাকা এয়ারপোর্টে হঠাৎ দেখা আরিফিন শুভর সঙ্গে। তার গন্তব্য ‘মুজিব; একটি জাতির রূপকার’ সিনেমার ভারতে মুক্তি। লাউঞ্জ গল্পে উঠে এলো মুজিব সিনেমা নিয়ে তার স্ট্রাগল, ত্যাগ, পরিশ্রম ও অধ্যবসায়। শোনালো স্বপ্নের কথাও। ওর চোখে চকচক করছিল উচ্ছ্বাস। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি গর্বিত শুভ। অনেক শুভকামনা।

আগামী ২৭ অক্টোবর ভারতে মুক্তি পাবে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )