1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

ক্ষোভ ঝাড়লেন আগুনে দগ্ধ সেই অভিনেত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১২৬ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: ছোটো পর্দার অভিনেত্রী শারমিন আঁখি। দীর্ঘ ৯ মাস পার হলেও শুটিং স্পটে আগুনে দগ্ধ হওয়া এই অভিনেত্রী পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

হাসপাতালে ভর্তি থাকাকালীন সময়েই অভিনয়শিল্পী সংঘে তার পরিবার থেকে একটি অভিযোগ করা হয়। এই দীর্ঘ সময়েও ন্যায়বিচার পাননি তারা। শুধু তাই না অভিযুক্তদের কাছ থেকে জবাবদিহিতাও নিশ্চিত করতে পারেনি সংগঠনটি। বিষয়টি নিয়ে ক্ষোভ ঝাড়লেন শারমিন আঁখি।

তিনি ফেসবুকে ভেরিফায়েড পেজে দীর্ঘ একটি স্ট্যাটাসে ক্ষোভ জানান। সঙ্গে একটি ছবি জুড়ে দিয়েছেন। যেখানে চোখে সাদা কাপড়ে মোড়ানো একগুচ্ছ গোলাপ আর তাতে লেখা ‘ট্রাস্ট’।

শারমিন আঁখি লিখেছেন—ইদানীং একটু একটু বের হচ্ছি। কাজের মানুষজনদের সঙ্গে দেখা-সাক্ষাৎ হচ্ছে, কথা হচ্ছে। আর ঘুরে-ফিরে একটা প্রশ্ন আসছে— অভিযোগ করলাম না কেন? অভিযোগ করলে আমি নাকি ন্যায়বিচার পেতাম।

তা হলে আপনারা মেনে নিচ্ছেন অন্যায় অবশ্যই হয়েছে। শুধু বিচারটাই হয়নি। ধন্যবাদ আপনাদের। আমি অভিযোগ করিনি এটা ভুল তথ্য। আমি যখন হাসপাতালে, আমার পরিবার তো সংগঠনে গেছে। অভিযুক্ত ব্যক্তিকে সংগঠনে হাজির করেছে। তার সামনে একটা কমিটি গঠন করা হয়েছে। বাকি দায়িত্ব তো ওই কমিটি আর সংগঠনের।

এখন সংগঠনের কাজ, যে অন্যায়টা হয়েছে তার একটা দৃষ্টান্তমূলক জবাবদিহিতা তৈরি করা। এটা কি আমার কাজ? তিনি আরও বলেন, নাকি এখন প্রতি পদে পদে এই জবাবদিহিতা আমাকেই করতে হবে? তা হলে নিজেদের দায় এড়াতে আমাকে কেন অভিযুক্ত করছেন, আমার পরিবার সংগঠনের সঙ্গে যোগাযোগ করেনি?

উল্লেখ্য, চলতি বছরের ২৮ জানুয়ারি মিরপুরের একটি শুটিং হাউসে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন অভিনেত্রী শারমিন আঁখি। ওই দিন তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। বিস্ফোরণে তার হাত-পা, চুলসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )