1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

রণবীরের সঙ্গে অন্তরঙ্গ, রাশমিকাকে নিয়ে ঘুরতে গেলেন বিজয়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩
  • ১২০ জন দেখেছেন

সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। পর্দার বাইরে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা বহু দিনের। তবে আদৌ তারা প্রেম করছেন কিনা, ব্যাপারটি এখনও স্পষ্ট নয়। ধোঁয়াশা থাকলেও বিজয়ের সঙ্গে রাশমিকার প্রেম তা জোর গলাতেই প্রতিষ্ঠা করেছেন পাপারাজ্জিরা। এরই মধ্যে আসন্ন ছবি অ্যানিমেলের সদ্য প্রকাশিত গানে রণবীর কাপুরের সঙ্গে অন্তরঙ্গ হয়ে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

‘হুয়া মে’ শিরোনামের গানটি নিয়ে যখন চারিদিকে আলোচনা, তখন সম্প্রতি বিমানবন্দরে একসঙ্গে একই গাড়ি থেকে নামতে দেখা যায় চর্চিত এ যুগলকে। শুধু তাই-ই নয়, দু’জনের পরনেই ছিল কালচে রঙের পোশাক। ভারতীয় মিডিয়ার দাবি– এটা শুধু ঘোরাঘুরি নয়, বিয়ের প্রস্তুতিও বটে! যদিও নিজেদের প্রেম নিয়ে জনসমক্ষে কখনও মুখ খোলেননি বিজয় বা রাশমিকা, কেউই।

এরপরও তাদের চর্চিত প্রেমের সম্পর্ক নিয়ে অনুরাগীদের উৎসাহ ও কৌতূহলে ভাটা পড়েনি। পরস্পরের পরিবার ও বন্ধুদের সঙ্গেও একাধিকবার দেখা গেছে বিজয় ও রাশমিকাকে। নিজেদের ‘ভালো বন্ধু’ দাবি করেই এত দিন কাটিয়েছেন। ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে উভয়ের বিয়ে নিয়ে পারিবারিকভাবেও আলাপ-আলোচনা চলছে। সব ঠিক থাকলে যে কোনো সময় এ জুটির একসঙ্গে থাকার অফিসিয়াল ঘোষণা আসতে পারে!

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )