1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

সাকিব আল হাসানের বায়োপিকে শাকিবকে চান অপু বিশ্বাস

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: বলিউডে ক্রিকেটারদের জীবনীর আলোকে চলচ্চিত্র নির্মাণের প্রচলন আছে। কিন্তু ঢালিউডে নেই। যদিও শোনা যাচ্ছিল, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বায়োপিক নির্মাণের কথা চলছে। তবে কোথা থেকে এটি নির্মিত হবে, সেটা জানা যায়নি।

এদিকে সাকিব আল হাসানের বায়োপিকে শাকিব খানকে দেখতে চান অপু বিশ্বাস। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে গিয়ে সেখানে সিনেমা ও ক্রিকেট নিয়ে কথা বলেন তিনি।

অনুষ্ঠানে টেলিভিশন উপস্থাপক অপু বিশ্বাসকে প্রশ্ন করেন, ক্রিকেটে যে অবস্থানে সাকিব আল হাসান, সেই একই অবস্থানে সিনেমায় কাকে রাখবেন? অর্থাৎ অলরাউন্ডার সাকিবের বায়োপিকে কাকে রাখবেন?

জবাবে অপু বিশ্বাস বলেন, ‘একশ পার্সেন্ট শাকিব খান। আবার যদি বলা হয়— শাকিব না, অন্য কেউ। তাহলে বলবো সালমান শাহ। যাকে কি না আমরা মৃত্যুর ২৫ বছর পরও ওউন করি।’

এর পরই প্রশ্ন করা হয়, ক্রিকেটে মাশরাফি বিন মুর্তজা যে জায়গায়, সিনেমায় সেই জায়গায় কে? এ সময় পাশ থেকে এক অভিনেতা বলেন, ‘আমি মান্না ছাড়া কাউকে দেখছি না।’ তখন অপু বিশ্বাস এ জবাবে সম্মতি জানিয়ে বলেন, ‘হ্যাঁ। আমি মান্না ভাইয়ের সঙ্গে কাজ করেছি।’

এদিকে অপু বিশ্বাসের হাতে তেমন কোনো কাজ নেই। সবশেষ তাকে ‘লাল শাড়ি’ সিনেমায়। এতে সরকারি অনুদানের এই ছবিতে তার নায়ক ছিলেন সায়মন সাদিক। মূলত এখন বিভিন্ন শো-রুম উদ্বোধনেই ব্যস্ত সময় কাটে তার।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )