1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

অভিনেত্রী শায়লা সাথীকে শ্লীলতাহানির অভিযোগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছোটো পর্দার অভিনেত্রী শায়লা সাথীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ১৪ ব্যাচের শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরের সামনে এ শ্লীলতাহানির ঘটনা ঘটে। অভিযুক্ত মেহেদী হাসান সৈকত দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাকে পুলিশ আটক করে পুলিশ।

সূত্রাপুর থানার উপ-পরিদর্শক নাহিদুল ইসলাম নাহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা অভিযোগ পেয়ে ওই ছেলেকে আটক করেছিলাম। ভুক্তভোগীও থানায় এসেছিল মামলা করতে। কিন্তু তাদের কাছে সবকিছু শোনার পর দেখলাম ঘটনাস্থল কোতোয়ালি থানার অধীনে। তাই আমরা মামলা না নিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে কোতোয়ালিতে প্রেরণ করেছি।

এ বিষয়ে অভিনেত্রী শায়লা সাথী জানান, এই ছেলে অনেক দিন ধরে আমাকে বিরক্ত করছিল। মেসেঞ্জারে অকথ্য ভাষায় মেসেজ দিত। কিন্তু আমি পাত্তা দিতাম না। আজ বিশ্ববিদ্যালয় দিবসে আমি শান্তচত্ত্বরে সুন্দর মুহূর্তকে ধারণ করতে নিজের ভিডিও করছিলাম। এ সময় মেহেদী হাসান সৈকত নামে ওই ছেলেটি পেছন থেকে আমার স্পর্শকাতর স্থানে টাচ করে। এরপর আমি ভয় পেয়ে পাশে থাকা ব্যাচমেট বন্ধু বিলাস দাসকে জানালে তাকেও মারধর করে সৈকত।

ভুক্তভোগী আরও জানান, আমি মিডিয়ায় কাজ করি। ক্যাম্পাসে আমার ফ্যান ফলোয়াররা ছিল। এ সময় আমাকে স্পর্শ করেছে। আমি শকড হয়ে গেছি। কোনো সুস্থ মস্তিষ্কের কেউ এমন করতে পারে না। এই ক্যাম্পাসে আমি নিরাপদ কি না জানি না। এ ঘটনায় আমি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দিয়েছি। আমি এর বিচার চাই। আমি এ ঘটনায় মামলাও করব।

এদিকে ওই ছাত্রীর শ্লীলতাহানি ঠেকাতে গিয়ে মারধরের শিকার হন বলে অভিযোগ করেছেন নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বিলাস দাস। তিনি বলেন, আমার ব্যাচমেট বান্ধবী নিজের ছবি ও ভিডিও করছিল। এ সময় মেহেদী হাসান সৈকত তার স্পর্শকাতর স্থানে স্পর্শ করে। বান্ধবী আমাকে বিষয়টি জানালে সৈকত নামের জুনিয়র ওই ছেলে আমার গায়ে হাত তোলে। আমি এ ঘটনার বিচার চাই।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে একটি লিখিত অভিযোগ দিয়েছেন অভিনেত্রী শায়লা সাথী।

শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযুক্ত শিক্ষার্থী মেহেদী হাসান সৈকত সহকারী প্রক্টরের সামনে বলেন, আমি ওই মেয়েকে পছন্দ করি। কিন্তু সে আমার ডাকে সাড়া দেয় না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমরা লিখিত বক্তব্য পেয়েছি। সিসি ক্যামেরা দেখা হবে। অভিযোগের প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ওই ছেলেকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী শায়লা সাথী মিডিয়ায় পরিচিত মুখ। মডেলিংয়ের মাধ্যমে তার শোবিজে পথচলা শুরু। এরপর কাজ করেন মিউজিক ভিডিও ও নাটকে। নানা জনপ্রিয় নাটকেও অভিনয় করেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )