1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

পূজার সময় বাবা-মাকে সবচেয়ে বেশি মনে পড়বে: মিম

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
  • ১০০ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো আয়োজন শারদীয় দুর্গোৎসব শুক্রবার (২০ অক্টোবর) মহা ষষ্ঠীপূজার মধ্যদিয়ে শুরু হচ্ছে। পূজাকে আনন্দমুখর করে তুলতে মন্দির-মণ্ডপগুলো বর্ণাঢ্য সাজে সাজানো হয়েছে।

এবার পূজায় বিদ্যা সিনহা মিম এবারই প্রথম বাবা-মাকে ছাড়া পূজার ছুটি কাটাবেন। প্রতি বছর শারদীয় দুর্গাপূজা বাবা-মায়ের সঙ্গে সময় কাটান। তাঁদের নিয়ে আনন্দ করেন। জন্মের পর থেকে এভাবেই বেড়ে উঠেছেন তিনি।

দেশের একটি গণমাধ্যমকে মিম বলেন, ‘এটা একদিক থেকে কষ্টের। কখনও ওভাবে ভাবিনি। সবসময় মা-বাবার সঙ্গে পূজার ছুটি কাটিয়েছি। পূজায় আনন্দ করেছি, কিন্তু এবার তাঁরা কাছে নেই। ভীষণ মিস করবো তাঁদের। মা-বাবা কানাডায় আছেন। কয়েক মাস সেখানে থাকবেন। সেজন্যই আপাতত কাছে পাচ্ছি না। অন্য সময়ের চেয়ে পূজার সময়ে বেশি মনে পড়বে তাঁদের কথা।’

এ নায়িকা আরও বলেন, ‘ছোটোবেলা থেকে দেখে আসছি পূজা মানেই মা-বাবার সঙ্গে দাদার বাড়িতে যাওয়া। রাজশাহীতে আত্মীয়দের সঙ্গে সময় কাটানো। কতরকম হইচই করেছি। সুন্দর সময় কাটিয়েছি। ছোটোবেলার পূজার আনন্দ আর হবে না। জীবনে একবারই আসে। ছোটবেলায় শারদীয় দুর্গাপূজায় মণ্ডপে মণ্ডপে ঘুরতাম। এ আনন্দ কোনো কিছুতে হবে না।’

এখন আর পূজামণ্ডপে যেতে পারেন না বলে জানিয়েছেন মিম। তিনি বলেন, ‘এখন চাইলেও নানা জায়গায় যেতে পারি না, ভিড় জমে যায়। মানুষজন সেলফি তোলার জন্য ভিড় করে, কথা বলতে চায়। সেজন্য পূজার সময়টা একটু অন্যভাবে কাটে।’

এবারের পূজার ছুটিতে একদিন ঢাকায় থাকবেন বিদ্যা সিনহা মিম। বাকি দিনগুলো কুমিল্লায় শ্বশুরবাড়িতে কাটাবেন। তিনি বলেন, ‘পূজার ছুটিতে শ্বশুরবাড়িতে থাকবো। শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আনন্দ করবো। স্বামী ও শ্বশুরবাড়ির সবাই মিলে পূজায় সুন্দর সময় কাটাবো।’

এদিকে মিম অভিনীত সর্বশেষ ‘অন্তর্জাল’ চলচ্চিত্র মুক্তি পেয়েছে। আগামী ২৪ নভেম্বর কলকাতায় মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘মানুষ’ সিনেমা। জিৎ-এর বিপরীতে অভিনয় করেছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )