বিনোদন ডেস্ক: বলিউড অভিনেত্রী নিকিতা রাওয়ালের মাথায় বন্দুক ঠেকিয়ে নিজ বাড়ি থেকে কয়েক লাখ টাকা লুট। অভিযোগ তারই বাড়ির কর্মচারীর বিরুদ্ধে। এমনকি তাকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশের কাছে সব বিষয়ে ইতোমধ্যেই সমস্ত বিষয় জানিয়ে অভিযোগ দায়ের করেছেন তিনি। খবর নিউজ১৮বাংলার।
বলিউডের এবং দক্ষিণের বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন নিকিতা রাওয়াল। তবে অভিনয় ছাড়াও নিজের সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য বেশ জনপ্রিয় তিনি। বিভিন্ন সাহসী পোশাকে প্রায়শই ছবি পোস্ট করে থাকেন এ অভিনেত্রী।
নিকিতার দাবি, কয়েকজন দুষ্কৃতি (এদের মধ্যে নিকিতার বাড়ির কর্মচারীও সামিল ছিল) তার কাছে সাড়ে তিন লাখ টাকা দাবি করে। না দিলে খুনের হুমকিও দেয় তারা। প্রাণ বাঁচাতে সেই মুহূর্তে তিনি টাকা দিয়েও দেন। পরবর্তীকালে অভিনেত্রী থানায় অভিযোগ দায়ের করেন।
এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে নিকিতা রাওয়াল জানান, তিনি হতবাক হয়ে গিয়েছিলেন ঘটনার আকস্মিকতায়। তার নিজের বাড়ির কর্মচারী এমন কাজ করতে পারে; তা তিনি কল্পনাও করতে পারেননি।