1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

এবার গোয়েন্দা সংস্থার নজরে শ্রদ্ধা কাপুর

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

বিনোদন ডেস্ক: টলিউড থেকে বলিউড— একে একে সব জায়গাতেই ঢুকে পড়েছে দুর্নীতি। একাধিক তারকার নাম উঠে আসছে গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তালিকায়। ইতোমধ্যেই সমন পৌঁছে গেছে রণবীর কাপুরের বাড়িতে। আর এবার খবর ইডির নজরে শ্রদ্ধা কাপুর।

এমনিতে শ্রদ্ধা বেশ শান্ত ও মিষ্টি মেয়ে বলেই পরিচিত। ইডির নজরে তার নাম থাকাটা বেশ অস্বাভাবিকই লাগছে ভক্তদের কাছে‌। আজ শুক্রবার (৬ অক্টোবর) তার হাজিরা দেওয়ার কথা।

শ্রদ্ধা ছাড়াও গতকাল বৃহস্পতিবার কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খানকে সমন পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। বলা হচ্ছে এরা প্রত্যেকেই মহাদেব বেটিং অ্যাপ চক্রের সঙ্গে বিভিন্নভাবে জড়িত ছিলেন।

মহাদেব অনলাইন বেটিং চক্রে নাম জড়িয়েছে একাধিক বলিউড তারকার। এই বছরই আরব আমিরশাহিতে গাঁটছড়া বেঁধেছেন মহাদেব অনলাইন গেমিং অ্যাপের প্রচারক সৌরভ চন্দ্রকর। আর সেই বিয়েতে আমন্ত্রিত ছিলেন বলিউডের একাধিক তাবড় তাবড় তারকা। সশরীরে উপস্থিতও ছিলেন কেউ কেউ। বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি মহাদেব অ্যাপের সাকসেস পার্টিও রাখা হয়েছিল।

গত সেপ্টেম্বর মাসেই মহাদেব বেটিং চক্র পুলিশের নজরে আসে। কলকাতাসহ তিনটি শহরে তল্লাশি চালিয়ে ইডি ৪১৭ কোটি টাকা উদ্ধার করে। এই বেটিং অ্যাপের দুই মাথা সৌরভ চন্দ্রকার ও রবি উপ্পল দুবাইতে বসে গোটা বিষয়টি তদারকি করত। যারা এই অ্যাপে রেজিস্টার করতেন তাদের টাকা পৌঁছে দিত একটি বেনামি অ্যাকাউন্টে। সেখান থেকেই উঠে আসে এই বলি সেলেবদের নাম। এখনও পর্যন্ত প্রায় ১৭ জন তারকার নাম উঠে এসেছে ইডির খাতায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )