1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

তোমাকে ছাড়া বেঁচে থাকা খুব কঠিন, সুশান্তকে স্মরণ করে রিয়া চক্রবর্তী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৬ অক্টোবর, ২০২৩
  • ১১৮ জন দেখেছেন

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ফেঁসে যান তার প্রেমিকা রিয়া চক্রবর্তী। এ নায়কের মৃত্যুর পেছনে তাকে নানাভাবে দায়ী করা হয়। সেকারণে জেলও খাটতে হয়েছে তাকে।

যদিও জেল থেকে ছাড়া পেয়েছেন রিয়া। এখন নিজেকে সামলাতে ব্যস্ত তিনি। অল্প অল্প করে নিজের জীবনকে গুছিয়ে নিচ্ছেন।

এখন প্রশ্ন হলো, সুশান্তকে কি একেবারেই ভুলে গেছেন রিয়া? সম্প্রতি ভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে মনের ঝাঁপি খুললেন অভিনেত্রী। সুশান্তের প্রসঙ্গ উঠতেই রিয়া স্পষ্ট বলেন, ‘কাউকে ভুলে যাওয়া অত সহজ নয়। সুশান্তের মানুষকে তো আরও নয়। সুশান্তকে প্রতিটা মুহূর্তে মিস করি আমি। জীবন আমার সহজ নেই। নিজের মতো করে গুছিয়ে নিচ্ছি। তবে সুশান্তকে ছাড়া বেঁচে থাকা খুব কঠিন।’

মাঝে মধ্যেই ইনস্টাগ্রামে সুশান্তের স্মৃতিতে ভেসে যেতে দেখা যায় রিয়াকে। কিন্তু একসময় সুশান্তের মৃত্যুকে টেনে মাদকচক্রের সঙ্গে নাম জুড়েছিল রিয়ার।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর জন্য রিয়াকে শুনতে হয়েছিল নানা কথা। মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে হাজতবাসও করতে হয়েছিল তাকে। তারপর ক্যারিয়ারে ফের নিজের জায়গা পেতে প্রচুর কাঠখড় পোড়াতে হয়েছে তাকে।

এদিকে শোনা যাচ্ছে, মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লারের প্রাক্তন প্রেমিক শিল্পপতি নিখিল কামাতের সঙ্গে নাকি প্রেম করছেন রিয়া! শুধু তাই নয়, তারা নাকি লিভ-ইন সম্পর্কেও থাকতে চলেছেন। তবে এ বিষয়ে খুব একটা মুখ খুলতে দেখা যায়নি রিয়াকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )