1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

তোমার সঙ্গে কাজ জীবনের সম্পদ : প্রসেনজিতের জন্মদিনে ঋতুপর্ণা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১ অক্টোবর, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

একসময় তারা জুটি বেঁধে উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা। তাদের মধ্যে গোপন প্রেম ছিল বলেও শোনা যায়। তবে বাস্তব জীবনে তারা ঘর বেঁধেছেন ভিন্ন ভিন্ন মানুষের সঙ্গে। বলছি টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কথা।

প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটিকে সর্বশেষ একসঙ্গে দেখা গেছে ‘দৃষ্টিকোণ’ সিনেমায়। কৌশিক গাঙ্গুলি পরিচালিত সিনেমাটি মুক্তি পায় ২০১৮ সালে। এরপর অনেক দিন পেরিয়ে গেলেও তাদের সম্পর্কে যেন এক বিন্দুও ভাটা পড়েনি।

গতকাল ৩০ সেপ্টেম্বর ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন। বিশেষ এই দিনেও তাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। শুধু তাই নয়, অভিনেত্রী জন্মদিনে একটি সুন্দর বার্তাও তুলে ধরেছেন।

শনিবার, ঋতুপর্ণা তার সোশ্যাল মিডিয়ায় প্রসেনজিৎকে জন্মদিনের শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন, ‘সবচেয়ে আশ্চর্যজনক ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা, তোমার সঙ্গে কাজ মানেই যেন খোলা হাওয়ার মতো অনুভূতি। তোমার সঙ্গে কাজ জীবনের সম্পদ। চলো আবার আমরা একসঙ্গে ভাগ করে নিই সাফল্য। তৈরি করি অনেক মধুর স্মৃতি। শুভ জন্মদিন! আজকের দিনটা তোমার কাটুক হাসি আর ভালোবাসায়।’

প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা জুটি এত বছর ধরে বাংলা সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আইকনিক এই জুটি উত্তম-সুচিত্রার পর টলিউডে কোনও জুটি এতটা জনপ্রিয় হয়নি, যতটা তারা হয়েছিল। তারা ৫০টিরও বেশি ছবিতে একসঙ্গে কাজ করেছেন। যার বেশিরভাগই হিট।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )