1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

শরিফুল রাজের নামে গায়ে হাত তোলার অভিযোগ নায়িকা রাজ রিপার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১২ জন দেখেছেন

সেলিব্রেটি ক্রিকেট লিগ (সিসিএল) নিয়ে সংঘর্ষে জড়িয়েছেন তারকারা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের দলের খেলা চলাকালীন মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও রাত ১১টার পর খেলা শেষে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা।

অপ্রত্যাশিত এই সংঘর্ষে ৬ তারকা আহত হন। আহতরা হলেন—শিশির সরদার, রাজ রিপা, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ। তাদের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করানো হয়।

এর মধ্যে প্রাথমিক চিকিৎসা শেষে রাজ রিপা গণমাধ্যমকে ঘটনার বর্ণনা দেন। তিনি বলেন, ‘সকাল সাড়ে ১২টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। সেখানে রায়হান রাফী এসে বলছে— আমাদের দলের এই প্লেয়ার খেলতে পারবে না, ওই প্লেয়ার খেলতে পারবে না। সেকারণে আমাদের গ্রুপের খেলাটা অফ হয়ে যায়। সাড়ে তিন ঘণ্টা আমরা ওয়েট করি। ওদের মিটিং শেষে আমরা খেলতে নামি। ওদের রুলস অনুযায়ী খেলার মাঠে নামি। রায়হান রাফীর দল হেরে গেছে আমাদের কাছে।’

তিনি আরও বলেন, ‘তারপর যখন মোস্তফা কামাল রাজ ভাইয়ের টিমের সঙ্গে খেলবো তখন তারা আবার আমাদের খেলোয়াড়দের নিয়ে আপত্তি জানায়। এটা তো খেলার নিয়ম না। আমাদের গ্রুপে কে খেলতে পারবে কী পারবে না—এটা দীপঙ্কর দীপন দাদাই ঠিক করবে। মানে আপনারা বুঝতেছেন, পুরো সিসিএলের ম্যানেজমেন্টটা চরকির (ওটিটি প্ল্যাটফর্ম) সিন্ডিকেটের হাতে। তারা থ্রেট দিছে খুন করবে। শরিফুল রাজ ভাই পানির বোতল মেরে আমাদের বলছে, ক্যারিয়ার শেষ করে দেবে। ওর মতো মাতাল আমাদের ক্যারিয়ার শেষ করে দেবে!’

কথা শেষ করতে না দিয়ে অভিনেতা মনির খান শিমুল রিপাকে টেনে নিয়ে যান। মাঝখানে দীপঙ্কর দীপন এসেও তাকে বেশি কথা না বলার অনুরোধ জানান। মূলত, ঘটনাটি যেন বাড়াবাড়ি পর্যায়ে না গিয়ে শান্তিপূর্ণ সমাধান হয় সেটাই চাচ্ছিলেন তারা।

শিমুল ও রাজ রিপা—দুজনেই দীপঙ্কর দীপনের দলের খেলোয়াড়। জানা গেছে, এ বিষয়ে শিগগিরই অফিসিয়াল বক্তব্য ও ব্যাখ্যা প্রদান করবেন তারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )