1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

শাবনূর থেকে সায়ন্তিকা—সব নারী আমাকে পছন্দ করে : জায়েদ খান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪১ জন দেখেছেন

আজকাল জায়েদ খান দাবি করছেন, তার জন্য মেয়েরা নাকি পাগল! তাকে বিয়ে করতে লাইন ধরে আছেন অনেক সুন্দরী। কেউ কেউ আবার টাকার বিনিময়েও এ নায়কের সঙ্গে ব্যক্তিগত সময় কাটাতে চান।

এবার জায়েদ দাবি করলেন, তার বিপরীতে অভিনয় করা সব নায়িকা নাকি তাকে পছন্দ করেন! সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি যেসব নায়িকাদের সঙ্গে ৩৪টি সিনেমায় অভিনয় করেছি, তাদের সবার সঙ্গেই ভালো সম্পর্ক আছে। দেশের খ্যাতিমান নায়িকা শাবনূর থেকে শুরু করে সায়ন্তিকা—সবাই আমাকে পছন্দ করেন। তার কারণ, তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছি। কারো সঙ্গে এমন ব্যবহার করি না যে তারা আমাকে পছন্দ করবেন না।’

এদিকে কয়েকদিন আগে টলিউড নায়িকা সায়ন্তিকা বাংলাদেশে শুটিং করতে এসে বাজে অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরেছেন। জায়েদ জানান, এ নায়িকার যেন কোনো সমস্যা না হয় সেজন্য নিজে থেকে তার দেখভাল করেছেন।

জায়েদ বলেন, ‘শুটিংয়ে সায়ন্তিকার নাশতা থেকে শুরু করে অনেক কিছুর ঠিকঠাক ব্যবস্থা করে দিয়েছি। আমার প্রশংসা না করে তো তাদের উপায় নেই। বাইরে থেকে একজন নায়িকা আমাদের দেশে এসেছেন, বাংলাদেশের সম্মান জড়িয়ে আছে এখানে।’

প্রসঙ্গত, তাজু কামরুল পরিচালিত ‘ছায়াবাজ’ নামের একটি ছবিতে অভিনয় করতে গেল ৩০ আগস্ট ঢাকা এসেছিলেন সায়ন্তিকা। কিন্তু প্রযোজক মনিরুল ইসলামের সঙ্গে দ্বদ্বে জড়িয়ে শুটিংয়ের মাঝপথে ঢাকা ছাড়েন।

যদিও জায়েদের সঙ্গে ‘টাইগার’ নামের আরও একটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন সায়ন্তিকা। ছবিটি পরিচালনা করবেন কামরুজ্জামান রুমান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )