1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

‘নারী আসক্তি রয়েছে রাজের’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

অবশেষে বিচ্ছেদেই রূপ নিলো তারকা দম্পতি শরিফুল রাজ ও পরী মণির সংসার। রাজকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন পরী। সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন তিনি।

অনেকদিন ধরেই আলাদা বসবাস করছিলেন তারা । বাকি ছিল কেবল কাগজ-কলমে আনুষ্ঠানিকতা। এবার সেটাও সেরে নিলেন।

সোমবার এই চিত্রনায়িকা অভিনেতা শরিফুল রাজকে ডিভোর্স লেটার পাঠিয়েছেন। তালাকের সেই কপি এসেছে গণমাধ্যমের কাছে।

এ বছর মে মাসে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, তানজিন তিশা ও নাজিফা তুষির সঙ্গে শরিফুল রাজের বেশ কিছু আপত্তিকর ভিডিও ও স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়। এর পর থেকে পরী মণির সঙ্গে দাম্পত্যকলহ শুরু হয়। এরপর থেকে তারা আলাদা থাকছেন।

পরীর আইনজীবী মো. শাহীনুজ্জামান বলেন, রাজের আচরণে অতিষ্ঠ হয়েই পরী তাকে ডিভোর্স দিয়েছেন।

তিনি আরও বলেন, নারী আসক্তি রয়েছে রাজের। হাতে নাতে ধরাও পড়েছেন তিনি কয়েকবার। এসব আচরণে অতিষ্ঠ হয়ে ডিভোর্স ফাইল করেছেন পরী। মুসলিম আইন অনুযায়ী তিন মাস পর এই ডিভোর্স কার্যকর হয়ে যাবে।

এদিকে বিষয়টি নিয়ে পরী কিছু না জানালেও মুখ খুলেছেন রাজ। তিনি এর কিছু জানেন না বলে অবহিত করেছেন সংবাদমাধ্যমকে। অনেকটা চমকে উঠে রাজ বলেন, ‘তাই নাকি? আপনার কাছেই প্রথম শুনলাম। ভাই আমি মাত্র ঘুম থেকে উঠেছি। এ ব্যাপারে কিছুই জানি না।’

এর আগেও একাধিকবার রাজ-পরীমণির সংসারে ভাঙ্গনের সুর বেজেছে। তবে খাদের কিনার থেকেও এক হয়েছেন তারা। এবার অবশ্য শেষ রক্ষা হলো না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )