1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

প্রেম-বিয়ে নিয়ে যা বললেন শামীম ও অহনা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ১১৪ জন দেখেছেন

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ও অভিনেতা শামীম হাসান সরকারকে নিয়ে বেশ কিছু দিন ধরে প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। মূলত গেল ফেব্রুয়ারিতে অহনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ছবিসহ শামীম ফেসবুকে লিখেছিলেন, ‘এই নদী যত দিন বহমান! ভালোবাসি অহনা রহমান। ’ দু’জনের সেই একই ছবি অভিনেত্রীও পোস্ট করেছিলেন। সেখানে থেকেই তাদের নিয়ে গুঞ্জনের শুরু।

তবে আসলেই কি প্রেমের সম্পর্কে রয়েছেন শামীম ও অহনা? যদিও তাদের কেউই মুখ খুলেননি। সম্প্রতি ‘পকেটমার’ নামে একটি নাটকে দেখা গেছে শামীম ও অহনাকে। মোহন আহমেদের পরিচালনায় নাটকটিতে তাদের অভিনয় প্রশংসিত হয় দর্শকমহলে। সংবাদমাধ্যমের সঙ্গে নাটকের সফলতা নিয়ে কথা বলার সময় প্রেম ও বিয়ে নিয়ে কথা বলেছেন অভিনেত্রী অহনা রহমান ও শামীম হাসান সরকার।

অভিনেত্রী বলেন, ভক্তরা আমাদের একসঙ্গে ছবিতে দেখেছে। আমরা বন্ধু, আমাদের পরিবারের মধ্যে দেখা হয়েছে। কিন্তু কোথাও কি আমরা লিখেছি, আমরা বিয়ে করতে যাচ্ছি। এটা মানুষের কেবলই কল্পনা।

আমরা কেউ কখনোই লেখিনি যে, বিয়ে করতে যাচ্ছি। আমাদের কেউ কি লিখেছে ‘বিয়ে করতে যাচ্ছি, দোয়া করবেন’, এটাও তো মনে পড়ে না। আমরা একসঙ্গে দুই পরিবার দেখা করেছি। ফ্যামিলি ফ্রেন্ডস কি হতে পারে না। শুধু এটাই।

এদিকে অভিনেতা শামীম বলেন, আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটা রয়েছে। দূরত্ব তৈরি হয়নি। সাক্ষাৎকারে এসব নিয়ে কিছু বলতে চাই না। এটা ব্যক্তিগত অভিমত, সবার জানার প্রয়োজন নেই। যখন বিয়ে করব তখন সবাইকে জানিয়েই করব।

অহনা বলেন, জুটি হিসেবে দর্শক পছন্দ করে আমাদের। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। ওর ডিফারেন্ট ক্যারেক্টার, অন্য কলিগ রয়েছে, আমারও ডিফারেন্ট ক্যারেক্টার ও অন্য কলিগ রয়েছে। সবার সঙ্গেই অভিনয় করব। আমরা একসঙ্গে কাজ করলেও এক্সক্লুসিভগুলো করব। ঈদের আগ পর্যন্ত অনেক কাজ করেছি আমরা। এ জন্য ঈদের পর গ্যাপ নিয়েছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )