1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে সিট দখল নিয়ে নিষেধাজ্ঞা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৬ জন দেখেছেন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীদের বাসে কমিটি গঠন ও সিট দখলে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেই সঙ্গে ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসের বাসে কে, কোথায় বসবে এ বিষয়ে নির্দিষ্ট আসনও ঘোষণা করা হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের প্রশাসক অধ্যাপক ড. সিদ্ধার্থ ভৌমিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী বহনকারী নিজস্ব সিলভার (রুপালী) রং-এর সকল একতলা বাসের সামনের দ্বিতীয় সারি হতে পঞ্চম সারি পর্যন্ত দুই পাশের সকল আসন ছাত্রীদের জন্য বরাদ্দ থাকবে। অন্যান্য সকল আসন ছাত্রদের জন্য বরাদ্দ থাকবে। বিআরটিসি হতে ভাড়াকৃত লাল রং-এর দ্বিতল বাসের নিচের তলায় ছাত্রীরা অবস্থান করবে এবং উপর তলায় ছাত্ররা অবস্থান করবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বই, খাতা, ব্যাগ বা রুমাল রেখে কোন আসন দখল করা যাবে না। আগে আসলে আগে বসা সাপেক্ষে বাসে কোন সিনিয়র-জুনিয়র হিসাবে বসা বা দাঁড়ানো যাবে না এবং ছাত্র-ছাত্রীদের বাসে কোন কমিটি গঠন করা যাবে না।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন রুটে যাতায়াতকারী প্রথম বর্ষের শিক্ষার্থীদের ম্যানার শিখানোর নামে নাচ, গান, কবিতা, বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন সহ হয়রানির অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )