1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

মুক্তির ১১ দিনেই ৮০০ কোটির ঘরে জওয়ান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৭ জন দেখেছেন

জওয়ান ঝড়ে কেবল বলিউড নয় কাঁপছে বিশ্বের বিভিন্ন দেশ। উল্টেপাল্টে যাচ্ছে বক্স অফিসের হিসেব-নিকেশও। মুক্তির প্রথম ১১ দিনেই বিশ্বজুড়ে আটশ’ কোটি রুপির ঘর ছাড়িয়েছে জওয়ান।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যম এই খবর দিয়েছে। সোমবার অ্যাটলি পরিচালিত সিনেমাটি এই মাইলফল অর্জন করে। শাহরুখ খানের সাথে এই সিনেমায় অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা। আছেন বিজয় সেথুপাতিও।

টুইটারে মনোবালা জানিয়েছেন, জওয়ান আটশ’ কোটির এলিট ক্লাবে প্রবেশ করেছে। এ পর্যন্ত সিনেমাটির ১৩ লাখ ৯০ হাজার টিকেটের বেশি বিক্রি হয়েছে। হিন্দি ভার্সনে সিনেমাটির এখন পর্যন্ত ১৩ হাজার ৩১৭টি শো হয়েছে।

এদিকে ভারতে ‘জওয়ান’-এর মোট আয় এখন  ৪৭৭.২৮ কোটি রুপি। বাণিজ্য ওয়েবসাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, ১১তম দিন ‘জওয়ান’ ভারতে ৩৬.৫০ কোটি আয় করেছে। ১১ দিনে শাহরুখ খান অভিনীত সিনেমাটির আয় প্রায় ৪৭৭.২৮ কোটি রুপি। এর মধ্যে কেবল হিন্দি ভার্সনেই ৪৩০ কোটি আয় করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )