1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

জাওয়ানের মাধ্যমে ছোটো ছেলেকে যা দেখাতে চেয়েছিলেন বাদশা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৮ জন দেখেছেন

জওয়ান ছবি মুক্তির এক সপ্তাহের মাথায় শুক্রবার বিকালে জওয়ানের সাফল্য উদযাপনে মুম্বাইয়ের যশরাজ স্টুডিওতে সাংবাদিকদের মুখোমুখি হলেন শাহরুখ খান। তিনি বললেন, বিগত চার বছর ধরে এই ছবির সঙ্গে জুড়ে রয়েছি। মাঝে মহামারি এসেছে। কিন্তু আজকে পরিশ্রমের ফল দেখতে পাচ্ছি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে মঞ্চে শাহরুখ ছাড়াও উপস্থিত ছিলেন- ছবির অভিনেত্রী দীপিকা পাড়ুকোন, অভিনেতা বিজয় সেতুপতি এবং ছবির পরিচালক অ্যাটলি। ছবিতে শাহরুখের প্রমীলা বাহিনীর অংশ সান্যা মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, লাহের খানও ছিলেন। এসেছিলেন সুনীল গ্রোভারও। তবে মায়ের জন্মদিন বলে উপস্থিত থাকতে পারেননি নয়নতারা। বিশেষ ভিডিও বার্তায় তিনি ছবির টিম এবং দর্শককে কৃতজ্ঞতা জানান।

এই ছবি কীভাবে বাস্তবায়িত হয়? অ্যাটলি বললেন, এই ছবিটা শাহরুখ স্যারের প্রতি আমার প্রেমপত্র। ভিডিও কলে তাকে গল্পটা শুনিয়েছিলাম। তিনি যে রাজি হয়েছেন, এটাই অনেক।

‘ওম শান্তি ওম’ থেকে শুরু। শাহরুখের সঙ্গে পাঁচটি ছবিতে অভিনয় করে ফেললেন দীপিকা। প্রতেকটি ছবি বক্স অফিসে সাফল্যের মুখ দেখেছে। ইন্ডাস্ট্রিতে বলা হচ্ছে, দীপিকা নাকি শাহরুখের সৌভাগ্যের প্রতীক। দীপিকা কিন্তু তা মানতে নারাজ। তিনি বললেন, এটা আমাদের দুজনের ভালবাসা এবং একে অপরের প্রতি বিশ্বাস। ঘরের অন্য কোণে আমরা বসে থাকলেও আমি জানি কোনও সমস্যা হলে শাহরুখ ঠিক আমাকে এসে বলবে।

এই প্রসঙ্গেই রসিকতা করলেন বাদশা। জানালেন, ‘বেশরম রং’ গানে পা মেলানোর পর জওয়ানে দীপিকা তার মায়ের চরিত্রে অভিনয় করতে রাজি হবেন কি না, তা নিয়ে শাহরুখের সন্দেহ ছিল। তিনি বললেন, দীপিকা একটু রেগে আছে। কারণ ও ভেবেছিল ক্যামিয়ো চরিত্র। আর বন্ধুত্বের খাতিরে পুরো ছবিতেই ওকে দিয়ে আমরা শুটিং করিয়ে নিয়েছি।

দীপিকাও পাল্টা বললেন, কাহিনি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। চরিত্রের দৈর্ঘ্য নিয়ে ভাবিনি, ঐশ্বরিয়া চরিত্রটার প্রভাব নিয়ে ভেবেছিলাম। তাই রাজি হতেই হল।

বিজয় সেতুপতিও শাহরুখকে তার অনুপ্রেরণা হিসেবে দেখেন। তার অনুরোধে বাদশা শোনালেন ওম শান্তি ওম ছবির জনপ্রিয় সংলাপ পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত। বিজয় বললেন, চেন্নাই থেকে জওয়ান নিয়ে এ রকম উন্মাদনা আমি কল্পনা করিনি। সবটাই শাহরুখ স্যারের জন্য।

সঙ্গে যোগ করলেন, তিনি মানুষকে শুধুই ভালবাসা দেন। আমার তো মনে হয় দেওয়ালে শাহরুখ খান লেখা থাকলে, সেই নামটাকে কেউ আলিঙ্গন করলে ভালবাসাকেই খুঁজে পাবেন।

চলতি বছরে শাহরুখের ক্যালেন্ডারে তিনটি ছবি রয়েছে। পাঠান এবং জওয়ান হিট। আগামী ডিসেম্বরে মুক্তি পাবে ডাঙ্কি। চার বছর পর প্রত্যাবর্তন করে অনুরাগীরা হয়তো বাদশাকে এভাবেই দেখতে চেয়েছিলেন।

শাহরুখ বললেন, তিন বছর পর সেটে আসতে ভয় লাগত। কিন্তু আমার মনোবল বাড়িয়েছে ছেলে আরিয়ান। ও বলেছিল যে সে আর আমার মেয়ে নব্বইয়ের দশকে আমাকে তারকা হিসেবে দেখেছে। কিন্তু আমার ছোট ছেলে সেটা উপলব্ধি করেনি। তাই আগামী পাঁচটা ছবিতে আরিয়ান আর সুহানা আমাকে পরিশ্রম করতে বলেছিল। আমি আগামী দিনে সেটাই করার চেষ্টা করব।

এখন দর্শক তার ছবি গ্রহণ করলে তাদের ভালবাসা পেলে যে ভিতর থেকে খুশি হন, সে কথাও জোর গলায় বলেন শাহরুখ।

বৃহস্পতিবার পর্যন্ত দেশের বক্স অফিসে প্রায় সাড়ে তিনশ’ কোটি রুপির ব্যবসা করেছে জওয়ান। দ্বিতীয় সপ্তাহে এই ছবি বক্স অফিসে নতুন নজির গড়তে পারে, তা নিয়ে আত্মবিশ্বাসী সিনেমা বিশেষজ্ঞদের একাংশ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )