1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
খেজুর ও কুমড়ার বীজে পুষ্টিকর নাশতা, মিলবে শক্তি ও প্রয়োজনীয় খনিজ ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, তবে বাড়ছে প্রতিযোগীদের দাপট বিশ্বের একমাত্র খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গায়ানা, গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য সরকারি প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ, এরপর আসতে পারে সহকারী শিক্ষক নিয়োগ নারায়ণগঞ্জে অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ সরকারি বাসায় এডিসের লার্ভা মিললেই বরাদ্দ বাতিল, জরিমানার নির্দেশ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর পাঁচ দিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা ওবায়েদ মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগ নেতা আহাদ হোসেন গ্রেপ্তার মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে দুই দিনে টোল আদায় ৩২ লাখ টাকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৪ জন দেখেছেন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালুর পর প্রথম দুই দিনে কমপক্ষে ৪০ হাজার গাড়ি যাতায়াত করেছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ৩২ লাখ টাকার বেশি টোল আদায় হয়েছে। দিন-রাত ২৪ ঘণ্টা এক্সপ্রেসওয়ে খোলা।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে কোনো ধরনের যানজট ছাড়াই চলতে পেরে ব্যবহারকারীদের অনেকে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তবে এক্সপ্রেসওয়ে থেকে নামার পর যানজটে পড়ায় কেউ কেউ বিরক্তি প্রকাশ করেন।

ট্রাফিক ব্যবস্থাপনায় জোর দেওয়ার দাবি জানান তারা। শনিবার উদ্বোধনের পর রোববার সকাল ৬টায় জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। সোমবার নিজের অভিব্যক্তি জানিয়ে পুষ্টিবিদ তামান্না চৌধুরী ফেসবুক পোস্টে উল্লেখ করেন ‘৮০ টাকার বিনিময়ে ৮০ হাজার টাকার বেশি সুখ কিনলাম।

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মাত্র ১৫ মিনিটে বসুন্ধরা থেকে বনানী, আলহামদুল্লিাহ। টাকার চেয়ে সময়ের মূল্য আমার কাছে অনেক বেশি। জ্যামের কষ্ট হলো না, গাড়ির তেল বাঁচল, সময় বাঁচল অনেক। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।’ রেজওয়ান উল করিম লিখেছেন বিমানবন্দর টোল প্লাজা থেকে মহাখালী পর্যন্ত ৫ মিনিট ৩০ সেকেন্ডে পৌঁছেছেন।

প্রকল্প সূত্রে জানা গেছে, চালু হওয়ার পর থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত প্রথম ২৪ ঘণ্টায় এ এক্সপ্রেসওয়ে দিয়ে ২২ হাজার ৮০৫টি গাড়ি যাতায়াত করেছে।

এতে ১৮ লাখ ৫২ হাজার ৮৮০ টাকা টোল আদায় হয়েছে। এর মধ্যে বিমানবন্দর থেকে উঠে বনানী, মহাখালী ও ফার্মগেট গেছেন ১২ হাজার ২৪২টি গাড়ি। তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দর এসেছে ৫ হাজার ২৪৬টি গাড়ি। অপরদিকে সোমবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৩ ঘণ্টায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ১৬ হাজার ৮২৪টি গাড়ি যাতায়াত করেছে। এতে ১৩ লাখ ৬৫ হাজার ১২০ টাকা টোল আদায় হয়েছে।

এ সময়ে বিমানবন্দর থেকে বনানী, মহাখালী ও ফার্মগেট নয় হাজার ৩৮৪টি এবং কুড়িল থেকে বনানী, মহাখালী ও ফার্মগেট দুই হাজার ২৯৪টি গাড়ি গেছে। একই সময়ে বনানী থেকে কুড়িল ও বিমানবন্দরে এক হাজার ৫০০টি এবং তেজগাঁও থেকে মহাখালী, বনানী, কুড়িল ও বিমানবন্দরে গেছে তিন হাজার ৬৪৬টি গাড়ি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )