1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খেজুর ও কুমড়ার বীজে পুষ্টিকর নাশতা, মিলবে শক্তি ও প্রয়োজনীয় খনিজ ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, তবে বাড়ছে প্রতিযোগীদের দাপট বিশ্বের একমাত্র খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গায়ানা, গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য সরকারি প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ, এরপর আসতে পারে সহকারী শিক্ষক নিয়োগ নারায়ণগঞ্জে অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ সরকারি বাসায় এডিসের লার্ভা মিললেই বরাদ্দ বাতিল, জরিমানার নির্দেশ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর পাঁচ দিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা ওবায়েদ মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগ নেতা আহাদ হোসেন গ্রেপ্তার মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ

ফেনীর পরশুরামে ভারপ্রাপ্ত ও সহাকারী প্রধান শিক্ষককে শোকজ!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

ফেনীর পরশুরামে নির্ধারিত সময়ের পরও বিদ্যালয় উপস্থিতি না পেয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ দুই শিক্ষককে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।

গত রবিবার সকালে উপজেলার মির্জানগর ইউনিয়নের পশ্চিম সাহেব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হঠাৎ পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা। জানা যায়, তিনি বিদ্যালয়ে গিয়ে এই দুই শিক্ষককে স্কুলে দেখতে পাননি।

পরবর্তীতে ইউএনও নির্দেশনা মোতাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শহিদুল ইসলাম হাজারী সোমবার দুপুরে দুই শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ পাঠান। শিক্ষকরা হলেন, পশ্চিম সাহেব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহিন উদ্দিন খোন্দকার, সহকারি প্রধান শিক্ষক ফারজানা রশিদ।

নোটিশে কেন ছুটি ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যালয়ে উপস্থিত হননি, উপজেলা নির্বাহী কর্মকর্তা স্কুল পরিদর্শনে গিয়ে কেন তাদের পাননি, সে বিষয় আগামী তিন দিনের মধ্যে লিখিত ভাবে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, সরকারি নিয়ম অনুযায়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪ পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলার কথা কিন্তু দীর্ঘদিন ধরে পরশুরাম উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১০টার পর খোলা হয় এবং দুপুর আড়াইটার পরে অধিকাংশ স্কুল ছুটি হয়ে যায়। বিষয়টি নিয়ে উপজেলার অভিভাবক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ দেওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আকষ্মিক পরিদর্শন শুরু করেন।

জানা যায়, পশ্চিম সাহেব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়টি পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র চারটি পদে। তার মধ্যে পরিদর্শনের দিন স্কুলে শুধুমাত্র দুই জন শিক্ষকের উপস্থিতি পাওয়া গেছে। বাকি দুইজন কোন ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )