1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
খেজুর ও কুমড়ার বীজে পুষ্টিকর নাশতা, মিলবে শক্তি ও প্রয়োজনীয় খনিজ ইউরোপে ডেনিম রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ, তবে বাড়ছে প্রতিযোগীদের দাপট বিশ্বের একমাত্র খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ গায়ানা, গবেষণায় উঠে এলো চমকপ্রদ তথ্য সরকারি প্রাথমিকে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ, এরপর আসতে পারে সহকারী শিক্ষক নিয়োগ নারায়ণগঞ্জে অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ১৫ সরকারি বাসায় এডিসের লার্ভা মিললেই বরাদ্দ বাতিল, জরিমানার নির্দেশ ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর পাঁচ দিনের সরকারি সফরে স্পেন ও যুক্তরাজ্য যাচ্ছেন শামা ওবায়েদ মোহাম্মদপুর থেকে আওয়ামী লীগ নেতা আহাদ হোসেন গ্রেপ্তার মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে থাকতে পারে বাংলাদেশ

সিলেট শাহজালালের মাজারে ‘হাফ প্যান্ট’ পরে ঢোকা নিষেধ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫১ জন দেখেছেন

সিলেটে হযরত শাহজালালের (রহ.) মাজারের ভেতরে হাফ প্যান্ট পরে ঢোকায় নিষেধাজ্ঞা দিয়েছে মাজার কর্তৃপক্ষ। সম্প্রতি প্রথম বারের মতো মাজার এলাকায় এ সাইনবোর্ড লাগানো হয়।

সোমবার (৪ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, মাজারের প্রবেশের মূল ফটক ও পেছনের প্রবেশমুখে সাইনবোর্ড টানানো। সেখানে লেখা ‘হাফ প্যান্ট পরে মাজারের গেটের ভেতরে প্রবেশ নিষেধ, আদেশক্রমে কর্তৃপক্ষ।’

শাহজালাল (রহ.) মাজারের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ বলেন, সারা বছর শাহজালালের মাজার জিয়ারতে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ আসেন। ইদানীং অনেক পর্যটক হাফ প্যান্ট পরে মাজারে আসছেন। এতে মাজারের আদব ও পবিত্রতা নষ্ট হচ্ছে। তাই মাজার এলাকায় হাফ প্যান্ট পরে না ঢুকতে নিষেধাজ্ঞামূলক সাইনবোর্ড টানানো হয়েছে।

এদিকে মাজার কর্তৃপক্ষের সিদ্ধান্তের সমালোচনাও করছেন অনেকে। তারা বলছেন, এমন সাইনবোর্ড টানানো ঠিক হয়নি। এ স্থানকে শুধু মাজার হিসেবে দেখলে হবে না। এটি সিলেটের একটি দর্শনীয় ও ঐতিহ্যবাহী স্থান। অনেক মত ও আদর্শের মানুষ এখানে ঘুরতে আসেন। এমন কি মুসলিম ছাড়া ভিন্ন ধর্মাবলম্বী মানুষও আসেন ঘুরতে। এ অবস্থায় এমন সাইনবোর্ড টানানো পর্যটকদের আনাগোনা কমিয়ে দিতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )