1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্যানসারে মারা গেলেন মডেল–অভিনেত্রী তুলনা আল হারুন ৩৪ বছরে পরীমনি, জন্মদিনের প্রথম প্রহর কাটল দুই সন্তানকে নিয়ে ‘ভাত খুব কম খাই, তাই এখনো ফিট আছি’—মাহ ভোলায় তুচ্ছ বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত কাজল আটক সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষকের সীমালঙ্ঘনের সুযোগ নেই, প্রমাণের ভিত্তিতে ন্যায়বিচারের আহ্বান শায়েখ সাইফুল্লাহর মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে আলেম সমাজের নীরবতা নিয়ে আসিফ নজরুলের সমালোচনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র, ব্যাটে-বলে নজর কাড়লেন তরুণেরা বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, বাতিল জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক!

অপরাধের রহস্য উদ্ঘাটনে মুখ্য ভূমিকা রাখে বিজ্ঞানভিত্তিক তদন্ত : সিআইডি প্রধান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

বিজ্ঞানভিত্তিক তদন্ত এবং বস্তুগত সাক্ষ্য প্রকৃত রহস্য উদঘাটনে মুখ্য ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া।

আজ সোমবার সিআইডি সদর দপ্তরে বিচার বিভাগের ৫৮ কর্মকর্তার শিক্ষা সফর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিআইডি প্রধান বলেন, বর্তমান যুগ ডিজিটাল যুগ। ডিজিটালি আমরা যত উন্নয়ন করছি, তদন্ত ও বিচার ব্যবস্থার ক্ষেত্রে বিজ্ঞানভিত্তিক তদন্ত এবং বস্তুগত সাক্ষ্যের ওপর আমাদের নির্ভরশীলতা তত বাড়ছে। কারণ, বিজ্ঞানভিত্তিক তদন্ত এবং বস্তুগত সাক্ষ্য প্রকৃত রহস্য উদঘাটনে মুখ্য ভূমিকা পালন করে। প্রশিক্ষণার্থীরা এ প্রশিক্ষণের মাধ্যমে ফরেনসিক বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা পাবে, যার মাধ্যমে তাদের বিচারিক দক্ষতা বৃদ্ধি পাবে। তিনি মৌখিক সাক্ষ্য থেকে বস্তুগত (ফিজিক্যাল এভিডেন্স) সাক্ষ্যের ওপর অধিক গুরুত্ব আরোপ করেন।

জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের ৪৮শ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের অংশ হিসেবে ফরেনসিক তদন্ত বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক ধারণা গ্রহণের লক্ষ্যে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট- এর পরিচালক (প্রশিক্ষণ) ও কোর্স পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমানের নেতৃত্বে ৫৩ (তিপ্পান্ন) জন সহকারী জজ ও ৫ জন ফ্যাকাল্টি মেম্বারসহ মোট ৫৮ কর্মকর্তা শিক্ষা সফরে আসেন। দিনব্যাপী এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীগণকে ডিএনএ, ডিজিটাল ফরেনসিক, কেমিক্যাল ল্যাব, জেনারেল ফরেনসিক, ফাইন্যান্সিয়াল ক্রাইম, সাইবার ক্রাইম সম্পর্কে বিশদ আলোচনাপূর্বক প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে সিআইডির বিশেষজ্ঞরা প্রশিক্ষণ প্রদান করেন।

কোর্স পরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) শেখ আশফাকুর রহমান এ ধরনের প্রশিক্ষণর ওপর গুরুত্ব আরোপ করে বলেন, এ কোর্স ভবিষ্যতে নবীন বিচারকদের বিচারিক কাজকে আরো বেগবান করবে। তিনি ভবিষ্যতে সিআইডি ও বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মধ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )