1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্যানসারে মারা গেলেন মডেল–অভিনেত্রী তুলনা আল হারুন ৩৪ বছরে পরীমনি, জন্মদিনের প্রথম প্রহর কাটল দুই সন্তানকে নিয়ে ‘ভাত খুব কম খাই, তাই এখনো ফিট আছি’—মাহ ভোলায় তুচ্ছ বিরোধে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত কাজল আটক সাতকানিয়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ের মৃত্যু, বাসে আগুন ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষকের সীমালঙ্ঘনের সুযোগ নেই, প্রমাণের ভিত্তিতে ন্যায়বিচারের আহ্বান শায়েখ সাইফুল্লাহর মাদ্রাসায় শিশুদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে আলেম সমাজের নীরবতা নিয়ে আসিফ নজরুলের সমালোচনা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ ড্র, ব্যাটে-বলে নজর কাড়লেন তরুণেরা বিমানের কার্পেটের নিচে জীবন্ত সাপ, বাতিল জাপানের অভ্যন্তরীণ ফ্লাইট কক্সবাজারের তারকা হোটেলে আগুন, প্রাণভয়ে সৈকতে ছুটলেন ৩০০ পর্যটক!

বিএনপি ক্ষমতায় গেলে রক্তের বন্যা বইয়ে দিবে : ওবায়দুল কাদের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি এখন গণতন্ত্রের কথা বলে। তারা ক্ষমতায় গেলে গণতন্ত্রকে গিলে খাবে। আবার যদি ক্ষমতায় তারা আসতে পারে দেশে রক্তের বন্যা বইয়ে দিবে। মুক্তিযুদ্ধের পক্ষের কারও অস্তিত্ব তারা রাখবে না। মুক্তিযোদ্ধাদের এবং যারা বঙ্গবন্ধুর বাংলাদেশকে ভালোবাসে তাদের নিশ্চিহ্ন করে দিবে’।

আজ সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির নেতারা বলে তারেক রহমানকে আওয়ামী লীগ ভয় পায়। সে কেমন নেতা যে তাকে ভয় পাব? যে কি না পালিয়ে যাওয়া দণ্ডিত আসামি। টেমস নদীর ওপার থেকে রিমোট কন্ট্রোলে আন্দোলনের ডাক দেয়। আন্দোলন এত সোজা নয়। একবার দেখি ২৭ দফা, আবার দেয় ১০ দফা। এখন আবার এক দফা। এর মধ্যে বিএনপির আন্দোলন নয়াপল্টন থেকে গোলাপবাগের গরুর হাটে গিয়ে হোঁচট খায়।’

বিএনপিকে জঙ্গিবাদের প্রধান পৃষ্ঠপোষক উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের প্রধান ঠিকানা বিএনপি। তাদের হাতে ক্ষমতা গেলে বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )