1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠিতে পূজামণ্ডপ পরিদর্শনে মেম্বার প্রার্থী শাকিল খান প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা

রোহিঙ্গা আশ্রয় শিবিরে গৃহবধূকে হত্যা, স্বামী উধাও

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৬ আগস্ট, ২০২৩
  • ১৩৫ জন দেখেছেন

কক্সবাজারের টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবিরে পারিবারিক কলহের জেরে আদিয়া খাতুন (২৩) নামে এক নারীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই নিহতের স্বামী নুর কামাল পলাতক রয়েছেন। শুক্রবার (২৫) আগস্ট সকাল ৯টার দিকে টেকনাফের আলীখালি রোহিঙ্গা ক্যাম্প ২৫-এর এ ডি/৬ ব্লক থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়।

নিহত আদিয়া খাতুন আলীখালি রোহিঙ্গা ক্যাম্প-২৫ ব্লক -ডি/৬ এর শামসুল আলমের মেয়ে।

আলীখালী রোহিঙ্গা ক্যাম্প-২৫ এর মাঝি নুরুল আমিন বলেন, পারিবারিক বিভিন্ন বিষয়ে নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া চলছিল। শুক্রবার সকালে তাদের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়।

এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী নুর কামাল আদিয়া খাতুনকে গলাকেটে হত্যার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।

টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, আলীখালি ক্যাম্প থেকে আদিয়া খাতুন নামে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )