1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
হাড়িয়ারকুঠিতে পূজামণ্ডপ পরিদর্শনে মেম্বার প্রার্থী শাকিল খান প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা

তথ্য কমিশনার হলে মাসুদা ভাট্টি ও শহীদুল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

সাংবাদিক মাসুদা ভাট্টি এবং অবসরপ্রাপ্ত বিচারক শহীদুল আলম ঝিনুক তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তথ্য অধিকার আইনের ১৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি তাদের ওই পদে নিয়োগ দিয়েছেন।

সাংবাদিক মাসুদা ভাট্টি সাবেক তথ্য কমিশনার সুরাইয়া বেগমের স্থলাভিষিক্ত হলেন।

বর্তমানে প্রধান তথ্য কমিশনার পদে রয়েছেন সাবেক সচিব আবদুল মালেক। তিনি আগে তথ্য কমিশনার ছিলেন। গত ২১ মার্চ তিনি প্রধান তথ্য কমিশনার পদে নিয়োগ পাওয়ার পর তথ্য কমিশনারের একটি পদ ফাঁকা ছিলো। সেই পদে নিয়োগ পেলেন শহীদুল আলম।

তথ্য কমিশনার পদে মাসুদা ভাট্টি ও শহীদুল আলমের নিয়োগের মেয়াদ পাঁচ বছর অথবা তাদের বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ার মধ্যে যেটি আগে ঘটে।

শহীদুল আলম দশম বিসিএস ব্যাচের কর্মকর্তা হিসেবে ১৯৯১ সালে বিচার বিভাগে যোগ দেন। জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ হিসেবে মহা-পরিদর্শক, নিবন্ধন পদ থেকে গত জানুয়ারিতে অবসরোত্তর ছুটিতে যান তিনি।

মাসুদা ভাট্টি দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )