1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে পাঁচ বিষয়ে জোর, ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি, জারি প্রজ্ঞাপন দুর্গাপূজার মণ্ডপে তারেক রহমান, শুভেচ্ছা বিনিময় রংপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, একদিনে ৫ মৃত্যু; হাসপাতালে ভর্তি ১,৩৬৬ জন নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৪, আহত অন্তত ৩২ কম্বোডিয়ার স্ক্যাম সেন্টার থেকে পালিয়ে দেশে ফিরলেন ৩০ বাংলাদেশি ১৪ বছরের ভোগান্তির অবসানে বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্ত, ২৮১১ কোটি টাকা ব্যয়ের পর নতুন পরিকল্পনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনা প্রশিক্ষণ ফিতে এআই কোর্স, মিলবে সনদ এসএসসি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের তালিকা প্রকাশ, মেধাবৃত্তিতে মাসে ৬০০ টাকা সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: রায়ের কপি চেয়েছে ঢাকা, পরবর্তী পদক্ষেপ নির্ধারণ হবে তথ্য পাওয়ার পর

৭ ঘণ্টা পর খুলনায় রেল যোগাযোগ স্বাভাবিক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ১২২ জন দেখেছেন

যশোরে লাইনচ্যুত তেলবাহী ট্যাংকার সরিয়ে নেওয়ার পর খুলনার সঙ্গে সারা দেশের যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে সিঙ্গিয়া রেলওয়ে স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তেলবাহী ট্যাংকার সরিয়ে নেওয়ার পর বেলা ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণে ৭ ঘণ্টা বন্ধ ছিল রেল যোগাযোগ।

রেলওয়ে যশোরের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মাহবুব হাসান জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন (রিলিফ ট্রেন) এসে কাজ শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে লাইনচ্যুত তেলবাহী ট্যাংকার সরিয়ে ফেলা হয়। এর পর ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে বৃহস্পতিবার ভোর ৪টার দিকে যশোরের সিঙ্গিয়া রেলস্টেশনের কাছে বসুন্দিয়ার বানিয়ারগাতি এলাকায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ট্যাংকারে থাকা ৪২ টন তেল নষ্ট হয়েছে। পড়ে যাওয়া তেল কুড়িয়ে নিয়েছেন স্থানীয়রা।

যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, নাটোরের উদ্দেশ্যে খুলনা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্যাংকারটি যশোরের সিঙ্গিয়া স্টেশনে পৌঁছলে লাইনচ্যূত হয়। পরে বেলা ১১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )