1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

এবার জ্যাকুলিনের জায়গা দখল করলেন নোরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩
  • ১৫৩ জন দেখেছেন

বিতর্কিত সুকেশ চন্দ্রশেখরের আর্থিক কেলেঙ্কারির মামলায় জড়িয়ে এখনো দ্বন্দ্ব চলছে দুই বলিউড সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ ও নোরা ফাতেহির মধ্যে। সে মামলা থেকে নোরা অব্যাহতি পেলেও জ্যাকলিন সে ঝামেলা থেকে বের হতে পারেননি। এরইমধ্যে জ্যাকলিনকে আরেকটি ধাক্কা দিলেন নোরা। জ্যাকলিনের একটি চলচ্চিত্র ছিনিয়ে নিয়েছেন এই অভিনেত্রী।

আসন্ন চলচ্চিত্র ‘ক্র্যাক : জিতেগা তোহ জিয়েগা’তে কাজ করার কথা ছিল জ্যাকলিনের। কিন্তু সর্বশেষ তথ্য অনুসারে, বলিউডের এই নায়িকাকে সরিয়ে সিনেমাটিতে নিজের জায়গা পাকা করে নিয়েছেন নোরা। এই সিনেমায় আরো কাজ করবেন বিদ্যুৎ জাম্মওয়াল এবং অর্জুন রামপাল। ‘ক্র্যাক’ প্রযোজনার দায়িত্ব টি-সিরিজের হাতে যেতেই হয়ে গেল এই বদল! কারণ টি সিরিজের পোস্টার গার্ল নোরা ফাতেহি। তাই নোরাকেই সিনেমাটিতে রাখতে যাচ্ছেন প্রযোজনা সংস্থা।

২০২২ সালে অক্টোবরে পোল্যান্ডে ‘ক্র্যাক’-এর শুটিং শুরু করে দিয়েছিলেন জ্যাকলিন। কনম্যান সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে আইনি মামলায় জড়ানোর পর এটাই ছিল জ্যাকলিনের প্রথম কাজ। প্রথম দিকে এই সিনেমার প্রযোজনার দায়িত্বে ছিল অভিনেতা বিদ্যুৎ জাম্মওয়ালের প্রযোজনা সংস্থা ‘অ্যাকশন হিরো ফিল্মস’। তবে টি-সিরিজের হাতে ক্ষমতা হস্তান্তর হতেই বাদ পড়ে গেলেন জ্যাকলিন! এ বিষয়ে এখনো মুখ খুলেননি জ্যাকলিন।

সূত্র : বলিউড হাঙ্গামা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )